'পুষ্পা' জ্বরে কাবু সিনে-লাভাররা, কিন্তু অফার পেয়েও এই ছবির কাজ ফিরিয়েছেন এই তারকারা
'পুষ্পা' জ্বরে কাবু সিনে-লাভাররা, কিন্তু অফার পেয়েও এই ছবির কাজ ফিরিয়েছেন এই তারকারা
এই মুহূর্তে গোটা দেশের আলোচনা আর চর্চার বিষয় যদি কিছু থেকে থাকে তা হল তা হল দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের ছবি পুষ্পা। এক কথায় পুষ্পা জ্বরে কাবু দেশের সিনেপ্রেমীরা। এর প্রভাব এততাই পড়েছে যে, কেউ নায়ক আল্লু অর্জুনের মতো চেহারা তৈরি করছেন, কেউ তাঁর স্টাইল নকল করার চেষ্টা করছেন এবং কেউ পুষ্পার গানে পায়ে পা মেলাচ্ছেন। বলিউড ও হলিউডের বড় বড় ছবির মধ্যে মুক্তি পাওয়া পুষ্পা বক্স অফিস কালেকশানের দিক থেকেও দিক দিয়ে সবাইকে চমকে দিয়েছে। কিন্তু এই সাফল্য হয়তো অন্য কারোর ভাগ্যেও জুটতে পারত। আল্লুর আগে এই সিনেমাটি অন্য বেশ কিছু তারকাদের অফার করা হয়েছিল। কিন্তু কোনও না কোনও বিশেষ কারণে তাঁরা সেই অফার নিতে পারেননি। যার ফলে শিকে ছিঁড়েছে অর্জুনের।

মহেশ বাবু
মহেশ বাবু দক্ষিণী ইন্ডাস্ট্রির সবচেয়ে সুদর্শন এবং অভিনেতা হিসেবে পরিচিত। আল্লু অর্জুনের আগে তাঁর কাছে এই ছবির অফার যায়। কিন্তু তিনি এতে কাজ করতে রাজি হননি। আসলে মহেশ বাবু কোনও ছবিতেই নিজের লুকের সঙ্গে আপস করতে পছন্দ করেন না। মহেশ বাবু যখন জানতে পারলেন যে ছবিটির চরিত্রটি গ্রে শেডের এবং চরিত্রটি করতে তাঁকে অনেক মেকওভার করতে হবে তখনই তিনি বেঁকে বসেন।

সামান্থা প্রভু
দ্য ফ্যামিলি ম্যান-এর সাফল্যের পর সামান্থা প্রভুর ফ্যান ফলোয়ার এই মুহূর্তে তুঙ্গে। পুষ্পা ছবির অফারও পেয়েছেন সামান্থা। রশ্মিকা মান্দান্না অভিনীত শ্রীবল্লী চরিত্রের জন্য অভিনেত্রীকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু কোনও ব্যক্তিগত কারণে ছবিটি করতে রাজি হননি সামান্থা।

দিশা পাটানি
শ্রীবল্লীর ভূমিকায় প্রথমে অফার পান সামান্থা। কিন্তু তিনি ভূমিকা ফিরিয়ে দেওয়ার পর, রশ্মিকা এটিতে অভিনয় করেছিলেন। একই সময়ে, দিশা পাটানিকে প্রথম আইটেম নম্বর 'ইউ আন্তাওয়া'-তে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি তা করেননি।

বিজয় সেতুপতি
ফাহাদ ফাসিল ছবিতে এসপি ভানওয়ার সিংয়ের ভূমিকায় অভিনয় করে সবাইকে মুগ্ধ করেছেন। তবে এর আগে এই ভূমিকার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল দক্ষিণের সুপারস্টার বিজয় সেতুপতিকে। কিন্তু ডেটের সমস্যার জন্য তিনি এই ছবি করতে পারেননি।

যিশু সেনগুপ্ত
অবাক করা হলেও এটা সত্যি যে হয়তো যিশুও এই ব্লকবাস্টার সিনেমার অংশ হতে পারতেন। ছবিতে ভানওয়ার সিং-এর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। এমনকী ছবিতে এই চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন যিশু। কিন্তু ডেটের সমস্যা থাকায় এই চরিত্র করতে পারেননি যিশু।

নারা রোহিত
ভানওয়ার সিং-এর চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা নারা রোহিতের নামও বেশ আলোচনায় ছিল। কিন্তু কিছু সমস্যা থাকায় প্রথমে রাজি থাকলেও পরে তা করতে পারেননি নারা রোহিত।












Click it and Unblock the Notifications