সোনমের রিসেপশনে বলিউডের চাঁদের হাট! ফটো সেশনে একসঙ্গে অর্জুন-জাহ্নবীরা, দেখুন ছবি ও ভিডিও
মুম্বইয়ের হোটেল লীলাতে ছিল সোনম ও আনন্দ আহুজার বিয়ের রিসেপশন। তার আগে মঙ্গলবারই সোনম কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দিল্লির কোটিপতি ব্যবসায়ী আনন্দ আহুজা।
মুম্বইয়ের হোটেল লীলাতে ছিল সোনম ও আনন্দ আহুজার বিয়ের রিসেপশন। তার আগে মঙ্গলবারই সোনম কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দিল্লির কোটিপতি ব্যবসায়ী আনন্দ আহুজা। আর মিস কাপুর থেকে সোনম এখন সোনম কাপুর আহুজা নামে পরিচিত। অন্তত তাঁর সোশ্য়াল মিডিয়া সাইটগুলি সেরকমই জানান দিচ্ছে। দেখে নেওয়া যাক সোনমের রিসেপশনের কিছু মুহুর্ত।

নব দম্পতি
বিয়ের দিন সকালের সোনমের থেকে রিসেপশনের সোনম ছিলেন এক্কেবারে আলাদা। হালকা ল্যাহেঙ্গাতে সোনম এদিন বেশ গ্ল্যামারাস লাগছিলেন। সঙ্গে কালো রঙের পোশাকে বেশ মানিয়েছিল আনন্দেকও।

কিং খান
স্ত্রী গৌরীর সঙ্গে এদিন পার্টিতে আসেন কিং খান শাহরুখ । শাহরুখ এদিন ট্র্যাডিশনাল পোশাকে থাকলেও গৌরীর পরনে ছিল গাউন।

অ্যাশ-অভিষেক
রিসেপশন পার্টিতে স্টাইলিশ লুকে দেখা যায় অভিষেক ও ঐশ্বর্যকে। সাদা অথচ উজ্জল পোশাকে এদিন ধরা দেন বচ্চন দম্পতি।

রণবীর-আলিয়া
সোনমের রিসেপশনের চাঁদের হাটে আরও উজ্জ্বলতা যোগ করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

ক্যাটরিনা
ক্যাটরিনা এদিন আসেন বোন ইসাবেলকে নিয়ে। তাঁদের দুজনকেই দেখা যায় ল্যাহেঙ্গাতে। ক্য়াটের পরনে ছিল লাল ল্যাহেঙ্গা।

সলমন খান
সোনমের বিয়ে আর সেখানে থাকবেন না তাঁর 'প্রেম রতন ধন পায়ো' কোস্টার! সন্ধ্য়ে হতেই সোনমের রিসেপশন পার্টিতে আসেন সলমন খান।

অক্ষয় টুইঙ্কিল
পার্টিতে আসেন অক্ষয় কুমার ও স্ত্রী টুইঙ্কিল খান্না। তাঁদের পোশাক এদিন ছিল বেশ ট্র্যাডিশনাল।

শাহিদ- মীরা
কিছুদিন আগে শাহিদ কাপুরের বিয়ের প্রসঙ্গ তুলে বিতর্কে আসেন সোনম। যদিও তাঁর বিয়েতে এদিন দেখা গেল শাহিদ-মীরাকে।
|
অর্জুন- জাহ্নবী
বোন সোনমের বিয়েতে অর্জুনের সঙ্গে ফোটোশ্যুটে দেখা গেল অর্জুনকে। উঠে এল তার ভিডিও-ও।

রেখা
রিসেপশনের রাতে গ্ল্যামার আরও বাড়িয়ে দিলেন অভিনেত্রী রেখা। এদিন তাঁকে সিলভার-গোল্ডেন শাড়িতে দেখা গেল। সঙ্গে ছিল মানানসউ গয়না।

মাধুরী
এদিন মিস্টার নেনের সঙ্গে সোনমের বিবাহ বাসরে আসেন মাধুরী দীক্ষত। মাধুরী সেখানে উপস্থিত হতেই বেড়ে যায় পার্টির উজ্জ্বলতা!

করণ জোহর
সোনমের বিয়েতে করণ জোহর প্রথম থেকেই ছিলেন প্রচারের আলোতে। এর বেশিরভাগ কারণই ছিল তাঁর পোশাক। এদিন তাঁকে দেখা গেল ঝলমলে পোশকে।

ঋষি কাপুর-নীতু সিং
সস্ত্রীক ঋষ কাপুরও এদিনের অনুষ্ঠানে আসেন। যদিও ছেলে রণবীর আসেন আলিয়ার সঙ্গে আলাদাভাবে।












Click it and Unblock the Notifications