স্পাইডারম্যান-এর স্রষ্টা কিংবদন্তী স্ট্যান লি-র জীবনাবসান
স্পাইডারম্যান হোক বা হাল্ক, মার্ভেল কমিকসের জমকালো চরিত্ররা বহু প্রজন্মের শৈশবকে রাঙিয়ে গিয়েছে নানাভাবে। এই স্বপ্নময় চরিত্রগুলির স্রষ্টা স্ট্যান লি-র জীবনাবসান ঘিরে শোকাহত তাঁর বিশ্বজোড়া ভক্তরা।
স্পাইডারম্যান হোক বা হাল্ক, মার্ভেল কমিকসের জমকালো চরিত্ররা বহু প্রজন্মের শৈশবকে রাঙিয়ে গিয়েছে নানাভাবে। এই স্বপ্নময় চরিত্রগুলির স্রষ্টা স্ট্যান লি-র জীবনাবসান ঘিরে শোকাহত তাঁর বিশ্বজোড়া ভক্তরা।

লস অ্যাঞ্জেলসে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্ট্যান লি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বহুদিনধরেই বার্ধক্যজনিক রোগে ভুগছিলেন স্ট্যান লি। এদিকে, স্ট্যান লি-র প্রয়াণে তাঁর মেয়ে জানিয়েছেন,'নিজের সমস্ত ভক্তদের বড্ড ভালোবাসতেন বাবা। তিনি ছিলেন সেরা ও সবচেয়ে ভদ্র মানুষ। '
কাকার হাত ধরে অল্প বয়সেই কমিকস চরিত্র নিয়ে সফর শুরু করেন স্ট্যান লি। এরপর কিংবদন্তী এই ব্যক্তিত্বের হাত ধরে আসে মার্ভেল কমিকস। শুধু কমিকসের পাতা নয়, শৈশবে সাহসিকতার স্বপ্ন দেখানো ডক্টর স্ট্রেঞ্জ,আয়রন ম্যান, স্পাইজডার ম্যান, হাল্ক-এর মতো তাক লাগানো চরিত্ররা উঠে এসেছে সিনেমার পর্দাতেও। শুধু পর্দার আড়ালে নয়, 'অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার' ছবিতে এক বাস ড্রাইভারের ভূমিকায় লি -কে কেমিও-র চরিত্রেও দেখা গিয়েছে। মার্ভেল কমিকসে সেই আশ্চর্য জগতকে ভক্তদের কাছে রেখেই আরও বহুদূরের এক অন্য জগতে পাড়ি দিলেন এই 'স্রষ্টা'।

Click it and Unblock the Notifications