SRK: নির্ধারিত দিনেই মুক্তি পাবে শাহরুখ খানের ডাঙ্কি, ট্রেলর প্রকাশ্যে আসছে কবে জেনে নিন

শাহরুখ খানের সিনেমা ডাঙ্গিক মুক্তি নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে প্রকাশ্যে এলো আসল সত্যিটা। রাজকুমার হিরাণির সিনেমা ডাঙ্কি মুক্তি পাবে নির্ধারিত দিনেই। এমনই জানিয়েছেন পরিচালক। সিনেমার মুক্তির দিন পিছিয়ে দেওয়ার জল্পনা একেবারেই মিথ্যে বলে দাবি করা হয়েছে।

শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে ডাঙ্কির ট্রেলর। ডিসেম্বরের ২২ তারিখে মুক্তির দিন ঠিক করা হয়েছে শাহরুখ খানের এই সিনেমার। এই নিয়ে চলতি বছরে শাহরুখ খানের তৃতীয় সিনেমা মুক্তিপাবে বক্স অফিস। পাঠান এবং জওয়ানের জ্বর এখনও কাটিয়ে উঠতে পারেননি দর্শকরা।

Shah Rukh Khan

গত কয়েকদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল যে শাহরুখ খানের ডাঙ্কি নাকি ডিসেম্বরে মুক্তি পাবে না। পিছিয়ে দেওয়া হয়েছে মুক্তির দিন। কারণ প্রভাসের সালার। বাহুবলি স্টার প্রভাসের সালার মুক্তি পাবে সেই সময়েই। দুই মেগা তারকার ছবি যাতে বক্স অফিসে ক্ল্যাশ না করে সেকারণেই শাহরুখের ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

ডিসেম্বরের ২২ তারিখের পরিবর্তে শাহরুখের ডাঙ্কি নাকি মুক্তি পেতে চলেছে ২০২৪-এর শুরুতেই। তা ছাড়া এরই দিন পিছনোর আরেকটি কারণ হিসেবে বলা মনে করা হচ্ছিল যে চলতি বছরে অভিনেতার দুটি ছবি পর পর মুক্তি পেয়েছে। জওয়ান এবং পাঠান। দুটি সিনেমাই বক্স অফিসে মেগা হিট। এক মাসের আগেই ১০০০ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে ছবিটি। পর পর তিনটে ছবি মুক্তি পেলে বক্স অফিসে ধাক্কা খেয়ে পারে ডাঙ্কি সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছিল।

শাহরুখের ডাঙ্কি ছবিতে অভিনয় করেছেন তপসি পান্নু। রাজকুমার হিরাণীর সঙ্গে এই প্রথম কাজ করছেন শাহরুখ খান। এর আগে আমির খান একাধিক ছবি করেছেন রাজ কুমার হিরাণীর সঙ্গে। থ্রি ইডিয়টের রেকর্ড ব্রেকিং সাফল্য সকলেরই জানা। একাধিক অন্য ধারার গল্প নিয়ে হাজির হন রাজ কুমার হিরাণি। শাহরুখের সঙ্গে এই প্রথম কাজ করছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+