শাহরুখের বাংলো মন্নত ঢাকা প্লাস্টিকে, করোনা নাকি বর্ষা, সন্দেহ দানা বাঁধছে সোশ্যাল মিডিয়ায়
শাহরুখের বাংলো মন্নত ঢাকা প্লাস্টিকে, করোনা নাকি বর্ষা, সন্দেহ দানা বাঁধছে সোশ্যাল মিডিয়ায়
একে তো করোনা ভাইরাসের ভয়াল থাবা গ্রাস করেছে মুম্বইকে, তারওপর অঝোর ধারায বৃষ্টিতে জলমগ্ন গোটান শহর। এরকম পরিস্থিতিতে বলইউড বাদশা শাহরুখ খানের বাংলো মন্নতকে ঢেকে দেওয়া হয়েছে প্লাস্টিকে। এই বাংলোতেই এসআরকে–এর পুরো পরিবার থাকে। জানা গিয়েছে বর্ষার মরশুমের জন্যই বাংলো প্লাস্টিকে মুড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শাহরুখের ভক্তরা বাংলোর ভাইরাল ছবি পোস্ট করে টুইটে লিখেছেন, 'এই রাজমহলের নাম মন্নত, এটা আমাদের এসআরকে–এর ভক্তদের কাছে স্বর্গের সমান (ইস রাজমহল কা নাম মন্নত হ্যয়, ইয়ে হাম এসআরকিয়ানস কি জন্নত হ্যয়)’। অনেক ভক্তই আবার কেন শাহরুখের বাংলো প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয়েছে তা সন্দেহ প্রকাশ করেছে। অনেকেই টুইট করেছেন, 'আজকের ছবি মন্নতের! পুরো বাংলো কেন প্লাস্টিক দিয়ে মোড়া? কী হয়েছে? কেউ কিছু অনুমান করতে পারছেন?’
মুম্বইয়ে ঘুরতে আসা পর্যটকদের কাছে দর্শনীয় স্থান এই মন্নত। যার সামনে সবসময়ই শাহরুখের একগুচ্ছ ভক্তদের সমসময়ই ঘুরে বেড়াতে দেখা যায়। ভক্তরা বাংলোর সামনে থাকা নেমপ্লেটকে নিয়ে সেলফিও তোলেন এবং শাহরুখের এক ঝলক পাওয়ার অপেক্ষায় থাকেন।
কোভিড–১৯ মহামারির কারণে শাহরুখ এখন বাড়িতেই পরিবারের সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছেন। সম্প্রতি তিনি টুইটারে গত দেড় বছর ধরে তাঁর কাছে কোনও কাজ না থাকায় তা নিয়ে মজা করেন। এছাড়াও মাঝে মধ্যেই বিভিন্ন পোস্ট করতেও দেখা যায় কিং খানকে। শাহরুখকে শেষবারের মতো আনন্দ এল রাইয়ের জিরো ছবিতে ২০১৮ সালের ডিসেম্বরে দেখা গিয়েছিল।












Click it and Unblock the Notifications