'বয়হুড' দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে শাহরুখ পুত্র আরিয়ান ও আব্রামের!

মুম্বই, ২ এপ্রিল : বলিউডে অভিষেক হতে চলেছে কিং খান শাহরুখের দুই ছেলের! বড় ছেলে আরিয়ান ও ছোট ছেলে আব্রামকে নিয়ে একটি হলিউড সিনেমার রিমেক হিন্দিতে তৈরি করতে চলেছেন বলিউড বাদশা। এই খবরে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে বলিউডে।

রিচার্ড লিঙ্কলেটারের অস্কারজয়ী চলচ্চিত্র 'বয়হুড' ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই ছবির রিমেকে বড় ছেলে আরিয়ানকে দেখা যাবে। শোনা যাচ্ছে ছোট ছেলে আব্রামকেও এই সিনেমায় নামিয়ে বড় চমক দিতে চান শাহরুখ।

'বয়হুড' দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে শাহরুখ পুত্র আরিয়ান ও আব্রামের!


'বয়হুড' দেখে অভিভূত আরিয়ান বাবাকে ছবিটি সম্পর্কে বললে ছবিটি প্রযোজনার ব্যাপারে শাহরুখ নিজেই আগ্রহ দেখান। ছবির রিমেকের স্বত্ত্ব পাওয়ার ব্যাপারে 'বয়হুড' নির্মাতাদের সঙ্গে তিনি একপ্রস্থ কথাও বলেছেন বলে জানা গিয়েছে।

এখানে বেশ কিছু ছেলেবেলার শটও রয়েছে। সেখানেও অভিনেতা বেছে রেখেছেন শাহরুখ। তার ছোট ছেলে আব্রামকে সেই চরিত্রে অভিনয় করাতে চান তিনি।

২০১৪ সালে মুক্তি পাওয়া 'বয়হুড' চলচ্চিত্রটি ২০০২-২০১৩ সাল অর্থাৎ ১২ বছর ধরে তৈরি হয়। বয়ঃসন্ধি নিয়ে তৈরি এই চলচ্চিত্রের উল্লেখযোগ্য চরিত্রে রয়েছেন প্যাট্রিসিয়া আরকেট, এলার কোলত্রানে, ইথান হক প্রমুখরা।

এর মধ্যে এলার কোলত্রানের জায়গায় বলি রিমেকে আরিয়ান ও ইথান হকের জায়গায় শাহরুখ অভিনয় করবেন। তবে ছোট্ট আব্রাম কোন চরিত্র করবে তা অবশ্য এখনও জানা যায়নি।

সিনেমাতে অব্রামের চরিত্র সম্পর্কে বেশী চিন্তা করবেন না। কারণ এটি একটি বিশেষ সংবাদ যা একটি সংবাদ চ্যানেল দ্বারা প্রকাশিত হয়েছে এপ্রিল ফুল দিনের জন্য। (বিস্তারিত...)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+