সবথেকে ধনী তারকা কিং খান! সমীক্ষায় এল বিরাট তথ্য, কত নম্বরে আম্বানি, আদানিরা?
বিনোদনের দুনিয়ায় তিনি বেতাজ বাদশা। আক্ষরিক অর্থেই তিনি কিং। আর এবার সরাসরি রাজার মুকুট পরেই নিলেন শাহরুখ খান। বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে বক্স অফিসে রাজত্ব করছেন তিনি। আর এবার সরাসরি বিশ্বের সবথেকে ধনীদের তালিকায় লিখিয়ে ফেললেন নাম।
২০১৩ সাল থেকেই দুর্দান্ত যাচ্ছে শাহরুখের সময়। মাঝে কিছুদিন খারাপ সময়ের খরা কাটিয়ে আবার নিজের ফর্মে ফিরেছেন তিনি। একদিকে পাঠান, জওয়ান, ডাঙ্কি পরপর সুপারহিট। আর অন্যদিকে আইপিএলে ট্রফি ছিনিয়ে এনেছে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স। সবমিলিয়ে জীবনের অন্যতম সেরা সময় উপভোগ করছেন বলিউডের বাদশা। আর এবার এল তাঁকে নিয়ে আরও এক সুখবর।

সম্প্রতি প্রকাশিত হয়েছে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট। আর সেখানেই ভারতের সেরা ধনী ব্যক্তি হিসেবে উঠে এসেছে কিং খানের নাম। জানা গিয়েছে, ২০২৪ সালের হিসাবে শাহরুখের মোট সম্পদ ৭,৩০০ কোটি টাকা। কিং খানের আয়ের মূল উৎস সিনেমার পারিশ্রমিক, এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। আর সেই নিরিখেই এবার স্বয়ং মুকেশ আম্বানি গৌতম আদানিদের পাশাপাশি একই সঙ্গে উচ্চারিত হবে শাহরুখের নাম।
তবে চমকের এখানেই শেষ নয়। মুকেশ আম্বানিকে পিছনে ফেলে ভারতের সবথেকে ধনী ব্যক্তি এখন গৌতম আদানি। হুরুন প্রকাশিত ধনী তালিকা অনুযায়ী, ৩৩৪ জন ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেখানেই প্রথমে রয়েছেন গৌতম আদানি, দ্বিতীয় স্থানে মুকেশ আম্বানি। এরপরের স্থানে রয়েছেন শিব নাদার।
যে কোনও খারাপ সময়ের পর অবশেষে আসে ভালো সময়। জীবনের দস্তুর এটাই। শাহরুখ বরাবরই দেখিয়েছেন কীভাবে ফাইট ব্যক করতে হয়। সব অসম্ভবকে সম্ভব করার মূল মন্ত্র শিখিয়েছেন তিনি। আর এবার সেই কথাই বাস্তব হলো তাঁর জীবনেও। সুজয় ঘোষের কিং ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। সেখানে এই প্রথমবার কন্যা সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।












Click it and Unblock the Notifications