জ্যাকি চ্যান, দ্য রক, টম হ্যাঙ্ক, টম ক্রুজের মিশ্রণ শাহরুখ খান : এক্স মেন পরিচালক
সান ফ্রান্সিসকো ফিল্ম ফেস্টিভ্যালে মুখোমুখি হন রটনার ও শাহরুখ। এই অনুষ্ঠানেই শাহরুখের প্রশংসা করে রটনার বলেন, "জ্যাকি চ্যান, দ্য রক, টম হ্যাঙ্ক, টম ক্রুজের মিশ্রণ শাহরুখ খান।"
হলিউডের জনপ্রিয় এক্স মেন সিরিজের এক্স-মেন : দ্য লাস্ট স্ট্যান্ড অ্যান্ড রাস আওয়ার ছবির পরিচালক তথা হলিউড প্রযোজক ব্রেট রটনার বলিউডের কিং শাররুখ খানে মুগ্ধ। শাহরুখের প্রশংসা যেন বন্ধই হচ্ছে না রটনারের মুখে।
সান ফ্রান্সিসকো ফিল্ম ফেস্টিভ্যালে মুখোমুখি হন রটনার ও শাহরুখ। এই অনুষ্ঠানেই শাহরুখের প্রশংসা করে রটনার বলেন, "জ্যাকি চ্যান, দ্য রক, টম হ্যাঙ্ক, টম ক্রুজের মিশ্রণ শাহরুখ খান।"

রটনারকে নিজের সিগনেচার স্টেপ 'লুঙ্গি ডান্সও' শিখিয়েছেন শাহরুখ। কিং খানের শেকানো নাচে ভালই পা মেলালেন রটনার। শুধু তাই নয় নাচ শেষে জড়িয়ে ধরেন বাদশাহকে।
রাস আওয়ার ছবির সিকোয়েলে শাহরুখের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছন রটনার। এবিষয়ে শাহরুকের সঙ্গে নাকি কথা বলতেও শুরু করেছেন রটনার। তবে কি এবার কিং খানকে দেখা যাবে হলিউডেও?

Click it and Unblock the Notifications