সৃজিতের পরবর্তী ছবিতে কী আলিয়া ?

সৃজিত পরিচালিত বিদ্যা বালান অভিনীত 'বেগম জান' ছবি নিয়ে ইতিমধ্যেই হৈ হৈ পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। আর এবার শোনা যাচ্ছে বিদ্যার পর সৃজিতের পরবর্তী হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যেতে পারে আলিয়া ভটকে।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বিদ্যা বালান অভিনীত 'বেগম জান' ছবির ট্রেলর নিয়ে ইতিমধ্যেই হৈ হৈ পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। আর এবার শোনা যাচ্ছে বিদ্যার পর সৃজিতের পরবর্তী হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যেতে পারে আলিয়া ভটকে।

সৃজিতের ইচ্ছে 'হেমলক সোস্যাইটি ' ছবিটিকে হিন্দিতে তৈরি করতে। নিজের মুখে সৃজিত কিছু না বললেও, শোনা যাচ্ছে 'হেমলক স্যোসাইটি'-এর হিন্দি সংস্করণের ছবিতেই দেখা যেতে চলেছে আলিয়া ভাটকে। বাংলায় এই ছবিটিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন কোয়েল মল্লিক। অসমর্থিত সূত্রের খবর সেই ভূমিকাতেই অভিনয়ের জন্য আলিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে।

সৃজিতের পরবর্তী ছবিতে কী আলিয়া ?

বলিউডে এই মহুর্তের অন্যতম ব্যস্ত নায়িকা আলিয়া ভট। একের পর এক ছবির শ্যুটিং থেকে নতুন ছবিতে স্বাক্ষর করা, সব মিলিয়ে সাফল্য আর ব্যস্ততার তুঙ্গে আলিয়া। আর এই আলিয়াকেই খুব সম্ভবত নিজের পরবর্তী হিন্দি ছবিতে অভিনেত্রী হিসাবে বেছে নিতে চলেছেন পরিচালক সৃজিত মুখপাধ্যায়।

সৃজিতের পরবর্তী ছবিতে কী আলিয়া ?

খবর, ইতিমধ্যেই সৃজিতের ছবির স্ক্রিপ্ট পড়েছেন আলিয়া। তবে সেটি 'হেমলক সোস্যাইটির ' স্ক্রিপ্ট কী না তা জানাননি, পরিচালক। হেমলক ছাড়াও একগুচ্ছ হিন্দি ছবি নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন সৃজিত। তবে হেমলক ছড়াও হিন্দিতে ছবি তৈরির জন্যই তাঁর কাছে অরিজিনাল স্ক্রিপ্ট রয়েছে বলেও এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন সৃজিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+