তাপসী পান্নুর ক্রিকেট বায়োপিক, কবে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সাবাস মিঠু’?
তাপসী পান্নুর ক্রিকেট বায়োপিক, কবে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সাবাস মিঠু’?
ভারতীয় মহিলা ক্রিকেটের গৌরবময় অধ্যায় এবং সাম্প্রতিক টেস্ট ও মহিলা জাতীয় ক্রিকেট দলের ওডিআই ক্যাপ্টেন, যিনি ব্যাটি–বোলিং উভয়ে পরাদর্শী, সেই মিতালী রাজের জীবনীকে তুলে ধরা হবে সৃজিত মুখোপাধ্যায়ের 'সাবাস মিঠু’তে। মহিলাদের ক্রিকেটে তাঁর সফরের উত্থান–পতন, একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৭ হাজার রান অতিক্রমকারী এমন চরিত্রে অভিনয় করছেন বলিউডের প্রতিভাবান অভিনেত্রী তাপসী পান্নু।

মিতালি রাজের জন্মদিনের দিন (৩ ডিসেম্বর) তাপসী এই সিনেমার প্রযোজক ভিয়াকম ১৮ স্টুডিও–এর সঙ্গে টিজার পোস্টার মুক্তি পাওয়ার পাশাপাশি এই ছবি মুক্তির দিন ৪ ফেব্রুয়ারি ২০২২ সাল ঘোষণা করেছিলেন। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২২–সালের এক মাস আগে এই সিনেমা মুক্তির কথা ছিল। তবে বোঝাই যাচ্ছে এই তারিখে ছবিটি মুক্তি পায়নি। এখন এই সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছে এবং তা আরও চমকপ্রদ দিনে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।
নিউজিল্যান্ডে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে ৪ মার্চ যা চলবে ৩ এপ্রিল পর্যন্ত। ৬ মার্চ মিতালি রাজের নেতৃত্বে ভারতীয় মহিলা দল পাকিস্তানের বিরুদ্ধে খেলবে আর এই সময়ের মধ্যেই 'সাবাস মিঠু’ মুক্তি হওয়ার কথা নিয়ে আলোচনা চলছে নির্মাতাদের মধ্যে। এক সূত্রের খবর মিতালি রাজের বায়োগ্রাফিক্যাল সিনেমা 'সাবাস মিঠু’ ১৮ মার্চ থেকে শুরু করে ১ এপ্রিল এই সময়ের মধ্যে মুক্তি পেতে পারে। ভারতে মহিলাদের ক্রিকেটের এটি একটি রোমহর্ষকর অধ্যায় এবং নির্মাতারা কোনও প্রচেষ্টা ছাড়েনি এই ছবিটিকে দর্শকদের মনোমতো করার জন্য।
সূত্রের খবর, 'সাবাস মিঠু’ শুধু ক্রিকেটের ওপরই নয়, বরং মিতালির অনুপ্রেরণামূলক গল্প অনেক তরুণীকে অনুপ্রাণিত করবে, যাঁরা তাঁদের কেরিয়ার হিসাবে খেলাকে বেছে নিতে চান। এই সিনেমার শুটিং হয়েছে লন্ডনের লর্ডসের ক্রিকেট ময়দানে। মিতালি রীতিমতো গেম চেঞ্জার ছিলেন, যিনি শুধুমাত্র ক্রিকেটে ২০ বছরেরও বেশি সময় কাটাননি বরং এই সময় তিনি অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। মিতালির চরিত্রে অভিনয় করার জন্য তাপসী ক্রিকেটের কিছু তীব্র, কঠিন প্রশিক্ষণ নিয়েছেন। চরিত্রটির জন্য নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করেছেন তিনি। চরিত্রের জন্য নিজেকে কঠিন অনুশীলনের মধ্যে তৈরি করেছেন তাপসী। করেছেন কড়া ডায়েট। পাশাপাশি মাঠে একজন খেলোয়াড়ের শরীরি মেজাজ, মানসিক গঠন যেমন থাকে, তা পুরোপুরি বজায় রাখার জন্য নিজেকে বাইরের জগত থেকেও আলাদা করে নিয়েছিলেন এই অভিনেত্রী। গত বছর জানুয়ারিতেই প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্ট লুক। মিতালির ট্রেডমার্ক স্ক্যোয়ার কাট খেলেছেন তাপসী। দুই চোখে দৃঢ় প্রত্যায় দলকে জেতানোর। ফ্লপি হ্যাট পরা তাপসীকে দেখে বোঝার প্রায় উপায় নেই যে সেটি মিতালি রাজ নয়












Click it and Unblock the Notifications