Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Srijit Mukherjee: ব্যোমকেশ-ফেলুদা নয় এবার পর্দা কাঁপাতে আসছে তাঁদের গড ফাদার, প্রকাশ্যে প্রথম ঝলক

আবার নতুন ছবি নিয়ে ফিরছেন পরিচালক সৃজিত মুখার্জি। আবার সেই গোয়েন্দা গল্প। কিন্তু এবার আর ফেলদা বা ব্যোমকেশ নয়। সজিত এবার কাজ করেছেন গোয়েন্দাদের গড ফাদার শার্লক হোমসকে নিয়ে। প্রকাশ্যে সৃজিতের ছবির ফার্স্ট লুক।

তাতে যাঁকে দেখা গেল তাতে আরও চমকে দিয়েছেন পরিচালক। শার্লক হোমসের চরিত্রে দেখা গিয়ে বলিউড তারকা কে কে মেননকে। কাকে শার্লক হোমসের চরিত্রে পরিচালক নিয়ে আসবেন তা নিয়ে তুমুল জল্পনা চলছিল। অবশেষে ফার্স্ট লুকে সেই জল্পনার অবসান ঘটালেন সৃজিত মুখোপাধ্যায়।

srijit mukharjee

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শার্লক হোমসের ফার্স্ট লুক শেয়ার করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সৃজিত লিখেছেন একমাত্র এই মানুষটাই সব রহস্যের সমাধান করতে পারে। এর আগে কোনও বাঙালি পরিচালর শার্লক হোমস নিয়ে কাজ করেননি। সকলেই ফেলুদা এবং ব্যোমকেশে আটকে থেকেছে। মাঝে কাকাবাবু এবং প্রফেসর শঙ্কু নিয়ে কাজ হয়েছে ঠিকই তবে শার্লক হোমস নিয়ে কাজ হয়নি।

গোয়েন্দাদের গড ফাদার বলা হয় শার্লক হোমসকে। এই ছবিতে রণবীর শোরেকে দেখা যাবে ওয়াটসনের ভূমিকায়। এছাড়াও কৌশিক সেনও নাকি রয়েছেন বিশেষ চরিত্রে। গতবছর থেকে ছবির শ্যুটিং শুরু করেছিলেন তিনি। কবে তার ঝলক সামনে আসবে তাঁর অপেক্ষায় ছিলেন সকলে। শার্লক হোমসের চরিত্র কতটা বাঙালি ছাপ থাকবে না কি সাহেবী কায়দায় চরিত্রের চরিত্রায়ণ করবেন সৃজিত মুখোপাধ্যায় সেটাই এখন দেখার।

ছবিটি মুক্তির দিন এখনও প্রকাশ করেননি পরিচালক। তবে শার্লক হোমসের ভূমিকায় কে কে মেনন কতটা দক্ষ অভিনয় করবেন সেটা দখার জন্য অপেক্ষায় রয়েছেন সকলেই। ইতিমধ্যেই হিন্দিতে বেশ কয়েকটি কাজ করে ফেলেছেন সৃজিত মুখোপাধ্যায়।

সম্প্রতি তাঁর পোষ্যদের নিয়ে বিশেষ চর্চায় ছিলেন সৃজিত মুখোপাধ্যায়।। দুটি পাইথন নাকি তিনি ঘরে পোষেণ। সেগুলিকে গলায় জড়িয়ে ছবিও দিয়েছেন সৃজিত। তাদের আবার একটির নাম উলুপি বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+