২২ শে শ্রাবণে '২২ শে শ্রাবণের' সিক্যুয়েলের ঘোষণা সৃজিতের! নতুন ছবির নাম প্রকাশ্যে

ফের শ্রাবণ..আরও একটা শ্রাবণের ২২ তারিখে স্মরণ বঙ্গ জীবনে মূল ,শাখা প্রশাখা বিস্তৃত করে রাখা এক মহীরুহকে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর।

ফের শ্রাবণ..আরও একটা শ্রাবণের ২২ তারিখে স্মরণ বঙ্গ জীবনে মূল ,শাখা প্রশাখা বিস্তৃত করে রাখা এক মহীরুহকে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। সকাল থেকেই আকাশের বিষণ্ণ মুখ আরও একবার ২২ শে শ্রাবণকে বাঙালির আবেগের সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই ২২ শে শ্রাবণ নিয়ে বাংলা চলচ্চিত্রে এক থ্রিলার বহু বছর আগে উপহার দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় । ফের আরও একটি উপহারের বার্তা তিনি এই ১৪২৬ সালের ২২ শে শ্রাবণে দিলেন।

২২ শে শ্রাবণে ২২ শে শ্রাবণের সিক্যুয়েলের ঘোষণা সৃজিতের! নতুন ছবির নাম প্রকাশ্যে

২০১১ সালে মুক্তি পেয়েছিল '২২ শে শ্রাবণ'। এবার সেই ফিল্মের সিক্যুয়েল আসছে । আর ছবি যে '২২ শে শ্রাবণের'ই সিক্যুয়েল তা প্রমাণ করে দিল ছবির পোস্টারের ট্যাগ লাইন '২২ শে শ্রাবণের পর .. দ্বিতীয় পুরুষ'। '২২ শে শ্রাবণ' ছবিতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। তবে তার সিক্যুয়েলে সম্ভবত থাকছেন না তিনি । এমনই দাবি , বিভিন্ন সূত্রের।

এদিকে, খবর 'দ্বিতীয় পুরুষ' ছবিতে থাকছেন রাইমা সেন ও পরমব্রত চট্টোপাধ্যায়। আগের ছবিতে যাঁরা ছিলেন প্রেমিক জুটি হিসাবে। ছবির কথা আগেই জানিয়ে দিয়েছে প্রযোজন সংস্থা ভেঙ্কটেশ ফিল্মস । এবার অপেক্ষা ছবির জন্য। আগামী ২৩ শে জানুয়ারি ২০২০ সালে মুক্তি পেতে চলেছে ছবিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+