নতুন বছরে বড় চমক, এবার 'রাজনীতি'-তে সৃজিত পত্নী মিথিলা

নতুন বছরে রাজনীতিতে সৃজিত পত্নী মিথিলা

নতুন বছরে বাংলায় ভোট। ইতিমধ্য়েই বঙ্গ জুড়ে রাজনৈতিক দামামা বেজে গিয়েছে। বিভিন্ন দল সুর চড়াতে শুরু করে দিয়েছে। এর মাঝেই এবার রাজনীতিতে সৃজিত পত্নী রাফিয়াত রশিদ মিথিলা।

নতুন বছরে বড় চমক, এবার রাজনীতি-তে সৃজিত পত্নী মিথিলা

না, বাস্তবে মঞ্চে দাঁড়িয়ে মিথিলাকে কোনও দলের হয়ে রাজনৈতিক ভাষণ দিতে দেখা যাব না। পর্দায় এবার রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সৃজিত পত্নী রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশে তৈরি হচ্ছে, নতুন ওয়েব সিরিজ 'কনট্র্যাক্ট'। এই ওয়েব সিরিজেই মিথিলাকে এবার রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

ইতিমধ্যে বাংলাদেশের লেখক মহম্মদ নাজিমুদ্দিনের উপন্য়াস 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' নিয়ে মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্য়ায় হইচইয়ের জন্য ওয়েব সিরিজ তৈরি করছেন।

নতুন বছরে বড় চমক, এবার রাজনীতি-তে সৃজিত পত্নী মিথিলা

এবার সেই লেখক মহম্মদ নাজিমুদ্দিনের লেখা উপন্যাস 'কনট্র্যাক্ট' থেকে নতুন ওয়েব সিরিজের চিত্রনাট্য লেখা হয়েছে। 'কনট্র্যাক্ট' নামের নতুন এই ওয়েব সিরিজটি বাংলাদেশের তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালনা করতে চলেছেন।

নতুন বছরে বড় চমক, এবার রাজনীতি-তে সৃজিত পত্নী মিথিলা

নতুন কাজে রাজনীতিবিদের চরিত্র নিয়ে ইতিমধ্য়ে হোম ওয়ার্ক শুরু মিথিলার। স্বামী বাংলা সিনেমা জগতের প্রথম সারির পরিচালক, যাকে টলিউডের পরিচালকের মধ্য়ে ফার্স্ট বয়ও বলা হয়। সেই সৃজিতের সঙ্গে চরিত্র নিয়ে কি কোনও আলোচনা হয়েছে, সেই প্রশ্নের উত্তরে মুখ খুলেছেন মিথিলা।

বাংলাদেশির সেলেব জানিয়েছেন ইতিমধ্যে তিনি সৃজিতের সঙ্গে লুক শেয়ার করেছেন। তবে বাকি কোন খুঁটিনাটি-কাস্টিং এসব নিয়ে কোনও কথা হয়নি। মার্চ-এপ্রিলেই এই ওয়েব সিরিজটি অনলাইনে দেখা যেতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+