'ভাওয়াল সন্ন্যাসী'কে নিয়ে ছবি করছেন সৃজিত, মুখ্য ভূমিকায় কে জানেন
ভাওয়াল সন্ন্যাসীকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
ভাওয়াল রাজবাড়ির জমিদারের জীবনরহস্য় নিয়ে নানা মহলে , নানা কৌতূহল রয়েছে। মৃত্য়ুর ১২ বছর পর কীভাবে রাজা আবারও ফিরে এসেছিলেন বা তাঁর সন্ন্যাস গ্রহণের ঘটনা নিয়ে বহু জল্পনা রয়েছে। আর এই কৌতূহলকে পাতেয় করেই ভাওয়াল সন্ন্যাসীকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

ছবিতে ভাওয়ালের রাজার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। ছবির জন্য বহুদিন ধরেই ওয়ার্কশপ করছেন যীশু। সৃজিতের দাবি ছবির ফার্স্ট লুক-এ চেনা যাবে না যীশুকে। অন্যদিকে , ছবিতে ভাওয়াল রাজবাড়ির রানি মার ভূমিকায় থাকছেন বাংলাদেশী অভিনেত্রী জয়া এহসান।

আপাতত 'উমা' ছবির শ্যুটিং এ ব্যাস্ত সৃজিত মুখোপাধ্যায়। এই ছবির শ্যুটিং শেষ হতেই চালু হবে নতুন ওয়ার্কশপ। উল্লেখ্য, ভাওয়াল রাজবাড়ির এই রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে আইনি মামলাই সৃজিতের ছবির মূল উপজীব্য হতে চলেছে।












Click it and Unblock the Notifications