নববর্ষের আবহে অকাল বোধন 'উমা'-র! দেখুন মন ভরিয়ে দেওয়া ভিডিও

কখনও ভেবে দেখেছেন কি এই দূর্গাপুজোর গায়ে কাঁটা দেওয়া আমেজ বছরের অন্য কোনও সময় ধরা গেলে তা কীরকম হবে? আর দূর্গপুজোকে অন্য সময়ে আয়োজন করার কারণ যদি কারোর 'শেষ ইচ্ছে'কে পূরণ করা হয় ,তাহলে সেই পূজো ঘি

শঙ্খ ধ্বনির আওয়াজ, আলোর রোশনাই, উলু ধ্বনি , ঢাকের বোল .. এই সব কিছুকেই বছরে একবার পাওয়ার অপেক্ষায় মেতে থাকে বাঙালি। বছরের অন্য কোনও সময়ে এই সবটা যেন মানাসই হয় না। কেবল মাত্র , মহালয়ার সকালে রেডিও-তে বীরেন্দ্র কৃষ্ণের কণ্ঠে ' আশ্বিনের শারদ প্রাতে...' উচ্চারণের সঙ্গে সঙ্গেই একটা অন্য আমেজ ধরা দিতে শুরু করে।

নববর্ষের আবহে অকাল বোধন উমা-র! দেখুন মন ভরিয়ে দেওয়া ভিডিও

কিন্তু, কখনও ভেবে দেখেছেন কি এই দূর্গাপুজোর গায়ে কাঁটা দেওয়া আমেজ বছরের অন্য কোনও সময় ধরা গেলে তা কীরকম হবে? আর দূর্গপুজোকে অন্য সময়ে আয়োজন করার কারণ যদি কারোর 'শেষ ইচ্ছে'কে পূরণ করা হয় ,তাহলে সেই পূজো ঘিরে কেমন আবহ তৈরি হতে পারে? এই সব প্রশ্নের উত্তর দিচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'উমা'। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব আলবার্তোরক মতো একাধিক জায়গায় সাড়া ফেলে দেওয়া এই ফিল্মের টিজার মুক্তি পেল। আর টিজারেই ফের একবার নিজের জাত চিনিয়ে দিয়েছন সৃজিত।

সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে প্রথমবার অভিনয় করতে দেখা যাবে অভিনেতা যীশু সেনগুপ্তের মেয়ে সারাকে। ছবিতে সারার বাবার ভূমিকায় থাকছেন যীশু। এসভিএফ প্রযোজিত এই ছবিতে একটা ছোট্ট 'উমা'-র কথা বলা হয়েছে। যে প্রবাসী, আর সে দেশে ফিরতে চায় দূর্গাপুজো দেখবার জন্য। ছোট্ট উমার মারণ রোগ তাকে রোজ রোজ একটু করে গ্রাস করছে। আর উমার ইচ্ছাপূরণে দেশে ফিরে অকাল দূর্গাপুজোর বোধনের উদ্যোগ নেন তার বাবা। ঠিক আর চারপাঁচজন বাবা যেভাবে সন্তানের জন্য সমস্ত কিছুকে উপেক্ষা করে লড়াই করতে পারেন, ঠিক সেভাবেই এক মেয়ের জন্য বাবার অসামান্য লড়াই আর আবেগের গল্প 'উমা'। থিয়েটারে এই ছবি আসতে চলেছে ৮ জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+