বর্ষশেষে চমক সৃজিতের, ফেলুদার লুক প্রকাশ, থ্রি মাস্কেটিয়ার্সকে কেমন মানালো দেখে নিন

বর্ষশেষে চমক পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। নভেম্বরেই ঘোষণা করেছিলেন, ওয়েব প্ল্যাটফর্মে ফেলুদাকে আনতে চলেছেন সৃজিত।

বর্ষশেষে চমক পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। নভেম্বরেই ঘোষণা করেছিলেন, ওয়েব প্ল্যাটফর্মে ফেলুদাকে আনতে চলেছেন সৃজিত। সেই মতো নভেম্বরে আড্ডা টাইমস ওয়েব প্ল্যাটফর্মে ফেলুদাকে নিয়ে তৈরি হতে চলা 'ফেলুদা ফেরত' ওয়েব সিরিজটির পোস্টার লঞ্চ হয়। এবার বছর শেষে প্রকাশ পেল ফেলুদার নতুন লুক।

ফেলুদার চমক

ফেলুদা চরিত্রে কাস্টিংয়ের ক্ষেত্রে অনির্বাণ ভট্টাচার্যকে প্রাথমিকভাবে ভাবা হলেও পরে টোটা রায়চৌধুরিকে প্রদোষ চন্দ্র মিটারের চরিত্রে কাস্টিং করেন সৃজিত। এবার সৃজিতের তৈরি 'ফেলুদা ফেরত' ওয়েব সিরিজটির নতুন ফেলুদার প্রথম ছবি আত্মপ্রকাশ পেল।

যেখানে ফেলুদা চরিত্রে স্রষ্টা সত্যজিত রায়ের স্কেচের সঙ্গে টোটা রায়চৌধুরি অর্থাৎ নতুন ফেলুদার দারুণ মিল রয়েছে। এর আগে এই দশকে সব্যসাচী চক্রবর্তী ও অবীর চট্টোপাধ্য়ায় ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন।

জটায়ু ও তোপসেতেও চমক

জটায়ু চরিত্রে এই ওয়েব সিরিজটিতে 'একেনবাবু'- ওয়েব সিরিজ খ্যাত অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে। প্রথম লুকের ছবিতে লালমোহন গাঙ্গুলী চরিত্রে অনির্বাণকে দারুণ মানিয়েছে। তোপসে চরিত্রে কল্পন মিত্র যথাযত।

ওয়েবে কবে আসছে ফেলুদা

ওয়েবে কবে আসছে ফেলুদা

পরিচালক সৃজিত বা ওয়েব মাধ্যম আড্ডা টাইমের পক্ষ থেকে দিনক্ষণ না জানালেও ২০২০ সালের শুরুতেই এই ওয়েবসিরিজটি মুক্তি পেতে চলেছে বলে ইঙ্গিত রয়েছে। সেই মতো সৃজিত এদিন টুইটেও লিখেছেন ২০২০তে ফেলুদার সঙ্গে দেখা হচ্ছে। উল্লেখ্য ফেলুদার ছিন্নমত্তার অভিশাপ ও যত কান্ড কাটমান্ডুতে এই দুই গল্প নিয়ে এবার নতুন ওয়েবসিরিজটি হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+