২৫ বছর আগের কায়দায় সাইকো কিলারের তাণ্ডব শহরে! 'দ্বিতীয় পুরুষ' উস্কে দিল 'বাইশে শ্রাবণ' এর স্মৃতি
৯ বছর আগে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে বাংলা চলচ্চিত্র পেয়েছিল একটি ব্লকবাস্টার.. 'বাইশে শ্রাবণ'। যে ছবি সিনেমা হল থেকে মাল্টিপ্লেক্সে কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছিল বলিউডের 'রা ওয়ান' ছবিকে।
৯ বছর আগে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে বাংলা চলচ্চিত্র পেয়েছিল একটি ব্লকবাস্টার.. 'বাইশে শ্রাবণ'। যে ছবি সিনেমা হল থেকে মাল্টিপ্লেক্সে কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছিল বলিউডের 'রা ওয়ান' ছবিকে। সেই সময় কার্যত প্রসেনজিৎ বনাম শাহরুখ খুন যুদ্ধে বাঙালি ঘরের ম্য়াটিনিস্টারকেই জয়ী করেছিল। এক অসম লড়াই জয় করেছিল সৃজিতের ছবি ' বাইশের শ্রাবণ'। আর এবার সেই ছবির সিক্যুয়েল 'দ্বিতীয় পুরুষ' আসছে।

ঠিক সেই খুনের কায়দা, আর সেই একই প্যাটার্ন। শহর যেন সাইকো কিলারের গ্রাসে আরও একবার চলে গিয়েছে। শহরে একের পর এক খুনের ঘটনায় নাম উঠে আসছে জনৈক খোকনের। কিন্তু আদৌ কি এই খোকনই খুনি? নাকি 'বাইশে শ্রাবণ' ছবির খলনায়কই আবার ফিরে এলেন 'দ্বিতীয় পুরুষ' এ অন্য এক রূপ ধরে! আর এই জটিল ধাঁধা সমাধানে নেমেছে কলকাতা পুলিশ।
সৃজিত মুখোপাধ্যায়ের মাল্টি স্টারকাস্টের ছবি ' দ্বিতীয় পুরুষ 'এর টিজার থেকে ট্রেলারে ইতিমধ্যেই মাত ইন্টারনেট। পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রাইমা সেন, আবির চট্টোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, ঋতব্রতরা অভিনয় করছেন এই ছবিতে। পরমব্রত, আবির, রাইমারা আগের চরিত্রেই অভিনয় করছেন। তবে খোকনের চরিত্রে আলদা করে নজর কেড়েছেন অনির্বাণ ভট্টাচার্য। অনেকেই বলতে শুরু করেছেন অনির্বাণ যেন ধীরে ধীরে বাংলা ইন্ডাস্ট্রির ' রাদ কুমার রাও' হয়ে উঠছেন। আর এমন দক্ষ তারকাদের অভিনীত ছবি 'দ্বিতীয় পুরুষ' মুক্তি পাচ্ছে আগামী বছরের ২৩ জানুয়ারি।












Click it and Unblock the Notifications