সত্যজিৎ রায়ের জন্মদিনে স্রষ্টাকে 'ফেলুদা ফেরত'-এর গান উপহার সৃজিতের

সত্যজিৎ রায়ের জন্মদিনে স্রষ্টাকে 'ফেলুদা ফেরত'-এর গান উপহার সৃজিতের

সত্যজিৎ রায়ের জন্মদিনে মুক্তি পেল 'ফেলুদা ফেরত' ওয়েব সিরিজের টাইটেল ট্র্যাক। ভারতীয় সিনেমার স্বর্ণযুগের সেরা পরিচালকের জন্মদিনে আজ সোশ্যাল মিডিয়ায় ওয়ালে ওয়ালে সত্যজিৎ প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। করোনার কারণে সামাজিক সমাবেশের মধ্যে মহারাজার জন্মদিন উৎযাপন করা সম্ভব হয়নি। সেকারণেই সোশ্যাল মাধ্যমেতেই ফ্যানেরা আজ সিনেমার জানা-অজানা গল্প, ছবি, পোস্টারের পোস্টের ঝড় তুলে সত্যজিৎ রায়ের জন্মদিন সেলিব্রেট করেন। দিনের শেষবেলার সত্যজিৎ প্রেমীদের জন্য এদিন বড় উপহার দিলেন সৃজিত মুখোপাধ্যায়।

 সত্যজিৎ রায়কে শতবর্ষে সেলাম জানিয়ে 'ফেলুদা ফেরত'-এর গান প্রকাশ

সত্যজিৎ রায়কে শতবর্ষে সেলাম জানিয়ে 'ফেলুদা ফেরত'-এর গান প্রকাশ

মহারাজার জন্মদিনের সন্ধ্যেতে ফেলুদার স্রষ্টা সত্যজিৎ রায়কে শতবর্ষে সেলাম জানিয়ে ওয়েব সিরিজের গান প্রকাশ করা হয়। 'ফেলুদা ফেরত' -এর টাইটেল ট্র্যাকটি রিলিজ করেন পরিচালক। সন্ধ্যেতে ফেসবুকের মাধ্যমে সত্যজিৎ পুত্র সন্দীপ রায়, অনুপম রায়, রূপম ইসলাম ও রূপঙ্করের সঙ্গে ফেলুদা ফেরত নিয়ে আড্ডাও দিয়েছেন পরিচালক।

গানের দুই স্রষ্টা

গানের দুই স্রষ্টা

ফেলুদা ফেরত-এর টাইটেল ট্র্যাটের গানটিতে সুর দিয়েছেন জয় সরকার। গানটি লিখেছেন শ্রীজাত।

'ফেলুদা ফেরত'-এর গুপি গাইন কারা?

এক নয় 'ফেলুদা ফেরত'-তে তিন 'গুপি গাইন' কাজ করেছেন। অনুপম রায়, রূপম ইসলাম আর রূপঙ্কর বাগচী তিন গায়ক সৃজিতের 'ফেলুদা ফেরত' ওয়েব সিরিজের এই টাইটেল ট্র্যাকটি গেয়েছেন।

গানের দৃশ্যায়ন

গানের দৃশ্যায়নে ওয়েব সিরিজের অংশ রাখা হয়নি। বরং ফেলুদার স্রষ্টা সত্যজিৎ রায়ের আঁকা ফেলুদার স্কেচগুলোই দিয়েই ভিডিওকে জীবন্ত করে তোলা হয়েছে।

থ্রি মাস্কেটিয়ার্স

'ফেলুদা ফেরত' ওয়েব সিরিজে টোটা রায়চৌধুরিকে প্রদোষ চন্দ্র মিটারের চরিত্রে কাস্টিং করেন সৃজিত।যেখানে ফেলুদা চরিত্রে স্রষ্টা সত্যজিত রায়ের স্কেচের সঙ্গে টোটা রায়চৌধুরি অর্থাৎ নতুন ফেলুদার দারুণ মিল রয়েছে। জটায়ু চরিত্রে এই ওয়েব সিরিজটিতে 'একেনবাবু'- ওয়েব সিরিজ খ্যাত অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে। তোপসে চরিত্রে কল্পন মিত্র।সৃজিতের কাস্টিং ও টাইটেল ট্র্যাকের চমকের পর এবার ওয়েব সিরিজে কী কী চমক লুকিয়ে থাকবে, দেখার অপেক্ষায় ফেলুদাপ্রেমীদের প্রহর গোনা শুরু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+