'রানি রাসমণি'-র 'বাবা তুমি এয়েচো'-ট্রোল ঘিরে তোলপাড়! প্রতিবাদে সরব বিভিন্ন মহল
বাংলা সিরিয়াল নিয়ে বহুবার বহু সময়েই বিভিন্ন ধরনের ট্রোল হয়ে এসেছে, সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বিভিন্ন মিম।
বাংলা সিরিয়াল নিয়ে বহুবার বহু সময়েই বিভিন্ন ধরনের ট্রোল হয়ে এসেছে, সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বিভিন্ন মিম। তবে জনপ্রিয় সিরিয়াল 'করুণাময়ী রানি রাসমণি' নিয়ে সাম্প্রতিক ট্রোল ঘিরে রীতিমত তোলপাড় সোশ্যাল মিডিয়া। প্রতিবাদ জানিয়েছেন টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
সৃজিতের ফেসবুক পোস্ট
এক ফেসবুক পোস্ট-এ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এক ঘৃণ্য ট্রোলের প্রতিবাদ জানান। যে ট্রোলে 'রানি রাসমণি' ধারাবাহিকের অভিনেত্রী দিতিপ্রিয়াকে ঘিরে কিছু কুমন্তব্য উঠে আসে। আর তারই প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট শেয়ার করেন সৃজিত।
মিম ঘিরে প্রতিবাদ
একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট-এ কার্যত ঝড়ের গতিতে উঠে আসছে 'রানি রাসমণি' ধারাবাহিক ঘিরে মিম। আর তারই প্রতিবাদে নবান্ন ঘেরাওএর মতো ভাবনা চিন্তাও করতে শুরু করেছে বহু নেটিজেন। এমন মশকরা অনেকেরই অপছন্দ।
রানি রাসমণি ধারাবাহিক নিয়ে মশকরা
ধারাবাহিকে রানির ভূমিকায় রয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তাঁর সংলাপে আঠপৌরে বাংলা ভাষার সংমিশ্রন থাকায়, সেই সমস্ত সংলাপ নিয়ে চলছে ট্রোল।
ট্রোল ঘিরে উত্তাল ফেসবুক
অনেকেরই অভিযোগ ফেসবুক খুলতেই ক্রমাগত এই ধরনের ট্রোল উঠে আসছে , যা অনেককেই বিরক্তি ধরিয়ে ছাড়ছে!












Click it and Unblock the Notifications