সৃজিতের তৈরি 'ফেলুদা ফেরত'-এ 'দুর্ধর্ষ দুশমন' মগনলাল ২.০ কে দেখে নিন
সৃজিতের তৈরি 'ফেলুদা ফেরত'-এ 'দুর্ধর্ষ দুশমন' মগনলাল ২.০ কে দেখে নিন
নতুন বছরের প্রথম দিন 'ফেলুদা ফেরত' ওয়েব সিরিজের নতুন ফেলুদা, তোপসে ও জটায়ুর লুক প্রকাশ করে চমক দিয়েছিলেন। বছরের দ্বিতীয় দিনে এবার 'দুর্ধর্ষ দুশমন' মগনলালের চরিত্রের লুক প্রকাশ করা বড় সারপ্রাইজ দিলেন পরিচালক। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ফেলুদা ওয়েব সিরিজটিতে এবার মগনলালের চরিত্রে বাংলার কমেডি অভিনেতাকে দেখে যেতে চলেছে।

মগনলালের চরিত্রে কে
সৃজিতের তৈরি 'ফেলুদা ফেরত'-এ মগনলাল ২.০ হয়েছেন খরাজ মুখোপাধ্যায়। বাংলা ছবিতে তাকে মূলত কমেডি অভিনেতা হিসেবেই আমরা দেখে এসেছি। তবে এবার সৃজিত তাঁকে দিয়েই বঙ্গ সাহিত্যের সেরা ভিলেন চরিত্র মগনলাল মেঘরাজে কাস্ট করেছেন।
নতুন মগললালকে কেমন মানালো
ফেলুদার স্রষ্টা সত্যজিত রায়ের মগনলাল মেঘরাজের স্কেচের সঙ্গে সৃজিতের কাস্টিং খরাজ মুখোপাধ্যায়ের লুকস বেশ মিলিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্য়েই নতুন মেঘরাজকে নিয়ে নেটজেনদের মধ্যে চর্চাও শুরু হয়েছে। প্রসঙ্গত ছিন্নমত্তার অভিশাপ ও যত কান্ড কাটমান্ডুতে এই দুই গল্প নিয়ে এবার নতুন ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। যেখানে যত কাণ্ড কাটমান্ডুতে অনেকটা অংশ জুড়ে ভিলেন চরিত্রে মগনলাল অরফে খরাজ মুখোপাধ্যায় কে দেখা যাবে।

ওয়েবে কবে আসছে ফেলুদা
পরিচালক সৃজিত বা ওয়েব মাধ্যম আড্ডা টাইমসের পক্ষ থেকে দিনক্ষণ না জানালেও ২০২০ সালের শুরুতেই এই ওয়েবসিরিজটি মুক্তি পেতে চলেছে বলে ইঙ্গিত রয়েছে। সেই মতো সৃজিত টুইটেও লিখেছেন ২০২০তে ফেলুদার সঙ্গে দেখা হচ্ছে। এবার নতুন ওয়েবসিরিজটিতে ৬টি এপিসোড থাকছে।












Click it and Unblock the Notifications