অনুগামীদের জন্য সুখবর দিলেন বনি কাপুর, চলতি বছরেই প্রকাশিত হবে শ্রীদেবীর বায়োগ্রাফি

অভিনেত্রী শ্রীদেবী ছিলেন ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী। খ্যাতিমান অভিনেত্রী তাঁর দুর্দান্ত অভিনয়, ব্যক্তিত্ব দিয়ে অনুগামীদের বারবার অবাক করে দিয়েছেন। চলতি বছরেই প্রকাশিত হতে চলেছে অভিনেত্রীর বায়োগ্রাফি।

অভিনেত্রী শ্রীদেবী ছিলেন ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী। খ্যাতিমান অভিনেত্রী তাঁর দুর্দান্ত অভিনয়, ব্যক্তিত্ব দিয়ে অনুগামীদের বারবার অবাক করে দিয়েছেন। আজ তিনি আমাদের মধ্যে নেই, আজও তাঁর স্মৃতি আমাদের মনে জ্বলজ্বল করছে। শ্রীদেবী সুন্দর অভিনয় ও সৌন্দর্য দিয়ে মানুষের হৃদয়ে একটি অমোঘ ছাপ রেখে গিয়েছেন। দুর্ভাগ্যবশত ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তিনি মারা যান। অভিনেত্রীর মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে গভীর শোকের ছায়া নেমে এসেছিল। এবার অভিনেত্রীর স্মরণে সিনেমা জীবনের ওপর একটি বইয়ের নাম ঘোষণা করা হয়েছে, নাম 'শ্রীদেবী- দ্য লাইফ অফ আ লিজেন্ড'। যেখানে শ্রীদেবীর জীবন থেকে কেরিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরা হবে।

কী জানালেন বনি কাপুর

কী জানালেন বনি কাপুর

বুধবার প্রযোজক বনি কাপুর একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন চলতি বছরেই মুক্তি পাবে বইটি। অভিনেত্রী এই বায়োগ্রাফি ওয়েস্টল্যান্ড বুকস থেকে প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। এই বইটির জন্য হাতে পেন তুলে নিয়েছেন গবেষক, লেখক এবং কলামিস্ট ধীরজ কুমার। বনি কাপুর জানিয়েছেন, শ্রীদেবীর মধ্যে আলাদা একটা শক্তি ছিল। যিনি অনুগামীদের কাছে শিল্প ভাগ করে নিতেন। তাছাড়াও তিনি তাঁর একটা আলাদা ব্যক্তিত্ব ছিল। ধীরজ কুমারকে অভিনেত্রী নিজের পরিবারের একজন বলে মনে করতেন। আমরা সকলেই খুব খুশি যে তিনি বইটি লিখছেন। আমি আমার স্ত্রীর বায়োগ্রাফি প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

কাদের ধন্যবাদ জানালেন ধীরজ

কাদের ধন্যবাদ জানালেন ধীরজ

ধীরজ কুমার জানিয়েছেন, জনপ্রিয় ও বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর ওপর বায়োগ্রাফি লিখতে পেরে তিনি খুব খুশি ও আনন্দিতও হয়েছেন। সেই সঙ্গে তিনি প্রয়াত অভিনেত্রীর স্বামী বনি কাপুর, কন্যা জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর-সহ লথা এবং সঞ্জয় রামস্বামী, সূর্যকলা, মহেশ্বরী সহ পরিবারের সকল সদস্যদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি যে খুশি হয়েছেন তা বোঝাই যাচ্ছে।

ফের মুক্তি পেতে চলেছে ‘ইংলিশ ভিংলিশ’

ফের মুক্তি পেতে চলেছে ‘ইংলিশ ভিংলিশ’

চলতি বছর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করবেন অভিনেত্রীর পরিবার। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চীনে মুক্তি পাবে 'ইংলিশ ভিংলিশ' সিনেমাটি। ছবিটির পরিচালনা করেছিলেন গৌরী শিন্ডে। দীর্ঘদিন পর ছবিটি ফের ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগ্রহে। চলতি মাসের ২৪ তারিখ ছ'হাজারের বেশি স্ক্রিনে ছবিটি মুক্তি পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+