(ছবি) হেমা মালিনী থেকে বিদ্যা বালান, ১৪ জন সফল তামিল যারা বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন
কামাল হাসান, রেখা, হেমা মালিনী থেকে শুরু করে শ্রুতি হাসান। শ্রীদেবী থেকে শুরু করে মাধবন, ধনুষ। তালিকাটা মোটেও ছোট নয়। বছরের পর বছর ধরে তামিল প্রতিভাধর অভিনেতা-অভিনেত্রী, পরিচালকরা বলিউডে দাপিয়ে বেরিয়েছেন।
সবচেয়ে আগে বলিউডে পা রেখেছেন হেমা মালিনী। এরপর রেখা গণেশন, কামাল হাসানরা তামিল, তেলেগু, মালয়ালি চলচ্চিত্রের বাইরেও জনপ্রিয়তা পেয়েছেন মুম্বই ফিল্মজগতে। এখন শ্রুতি হাসান, বিদ্যা বালানরা বলিউডে সফলভাবে তামিল উত্তরাধিকার বহন করছেন।
আসুন দেখে নেওয়া যাক এমন ১৪ জন সফল তামিলের তালিকা

এ আর রহমান
বলিউডের শ্রেষ্ঠ সুরকারদের অন্যতম এই অস্কারজয়ী তামিল সুরকার

অকসারা হাসান
'শামিতাভ' সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখা অকসারা ভবিষ্যতে আরও ভালো চরিত্রে কাজ করবেন আশা করাই যায়।

আসিন
গজনী সিনেমা দিয়ে বলিউডে পা রেখে বলিউড মাতিয়েছেন আসিন।

ধনুষ
ধনুষের নাম আজ আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। বলিউডেও এতটাই জনপ্রিয় তিনি।

হেমা মালিনী
ড্রিম গার্ল হেমা এখনও বলিউডে সমান জনপ্রিয়।

কামাল হাসান
১৯৮১ সালে 'এক দুজে কে লিয়ে' সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন কামাল হাসান। তামিল, মালয়ালি ও বলিউড সবকটিতেই শাসন করেছেন তিনি।

মাধবন
'রেহেনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রেখে নিজের ছন্দে মাতিয়েছেন এই তামিল হিরো।

রেখা
এভারগ্রিন রেখা বলিউডে পা রেখেই আমজনতার মনে তুফান তোলেন। এরপর তিনি 'ফিতুর' সিনেমা নিয়ে বলিউডে ফিরছেন।

সেন্ধিল রামমূর্তি
বলিউডে 'শোর ইন দ্য সিটি' দিয়ে শুরু করেন সেন্ধিল। যদিও এখন তিনি হলিউড নিয়েই বেশি ব্যস্ত।

শ্রুতি হাসান
ইমরান খানের বিপক্ষে অভিনয় করে বলিউডে পা রাখা শ্রুতির প্রথম সিনেমা ফ্লপ হলেও তামিল, তেলেগু ছবির জগতে তিনি একটি বড় নাম।

শ্রীদেবী
নব্বইয়ের দশকে শ্রীদেবী একাই বলিউড শাসন করেছেন। তাঁর শেষ ছবি ইংলিশ-ভিংলিশও যথেষ্ট প্রশংসা পেয়েছে।

বিদ্যা বালন
অভিনেত্রী হিসাবে বিদ্যা আজ সারা দেশে চর্চিত একটি নাম।

বিক্রম
মণিরত্নমের 'রাবণ' চলচ্চিত্রে অভিনয় করে বিক্রম বলিউডে পা রাখেন।

মণিরত্নম
নির্দেশক হিসাবে বলিউডে মণিরত্নম একটি উজ্জ্বল নাম।












Click it and Unblock the Notifications