শ্রীদেবীর মৃত্যুর সময় শ্যুটিং থেকে ছুটি নিয়েছিলেন অর্জুন, এখন যেভাবে তা পুষিয়ে দিচ্ছেন
শুধু পরিবারের দায়িত্বশীল সন্তান নন, অর্জুন কাপুর যে একজন দায়িত্বশীল অভিনেতাও তা এবার প্রমাণ করলেন তিনি। সৎ মা শ্রীদেবীর মৃত্যুর সময় পরিবারের বিপদে তিনি পাশে দাঁড়িয়েছিলেন বাবা বনির।
শুধু পরিবারের দায়িত্বশীল সন্তান নন, অর্জুন কাপুর যে একজন দায়িত্বশীল অভিনেতাও তা এবার প্রমাণ করলেন তিনি। সৎ মা শ্রীদেবীর মৃত্যুর সময় পরিবারের বিপদে তিনি পাশে দাঁড়িয়েছিলেন বাবা বনির। আর সেজন্য় তিনি হঠাৎই 'নমস্তে ইংল্যান্ড'-এর শ্যুটিং ছেড়ে চলে আসেন মুম্বই । এতে গোটা ইউনিট সমস্যায় পড়লেও তিনি কথা দিয়েছিলেন পরে তা কাজ করে তিনি পুষিয়ে দেবেন। আর এবার সেই মতো কথা রাখছেল অর্জুন।

অর্জুনের শিডিউল
এক সর্বভারতীয় ম্যাগাজিনের খবর অনুযায়ী,'নমস্তে ইংল্যান্ড'-এর জন্য দুটি শিফটে টানা কাজ করছেন অর্জুন। ফলে , অপাতত অবসর নেওয়ার সময় নেই অর্জুনের।

১৮ ঘণ্টা কাজ!
দিনে মোটামুটি ১৮ ঘণ্টা শ্যুটিং করে চলেছেন অর্জুন। অর্জুন জানিয়েছেন, তিনি একজন প্রযোজকের সন্তান, তাই তাঁর ক্ষেত্রে বোঝা সম্ভব য়ে কোনও অভিনেতা শ্যুটিং এর মাঝ রাস্তায় বেরিয়ে গেলে, কতটা ক্ষতি হয়! আর সেটা বুঝেই দায়িত্বশীল অভিনেতার যোগ্য কাজ কর চলেছেন অর্জুন।

এবার তিনি পাড়ি দেবেন লন্ডনে
'নমস্তে ইংল্যান্ড'-এর গোটা টিম এবার উড়ে যাচ্ছে লন্ডনের উদ্দেশে। আর সেখানে টিমের সঙ্গে পাতিয়ালা থেকে উড়ে যাচ্ছেন অর্জুনও।

পাতিয়ালাতে অর্জুন মন জয় করেছেন সকলের
জানা গিয়েছে, পাঞ্জাবের পাতিয়ালাতে অর্জুন শ্যুটিং করতে গিয়েছেন শুনে কয়েকজন কলেজ ছাত্রী ,অর্জুনের হোটেলের নিচে অপেক্ষা করছিলেন। তাঁরা জানতেন না য়ে সেই দিনটি ছিল অর্জুনের মা মোনা সিং এর প্রয়াণ দিবস। তবে পরে তা জানতে পেরে কলেজ পড়ুয়ারা যখন চলে যাওয়ার কথা ভাবেন, তখন অর্জুন হোটেল থেকে বেরিয়ে এসে তাঁদের সঙ্গে দেখা করেন, পাশাপাশি সেলফিও তোলেন।

মায়ের প্রতি অর্জুনের চিঠি
মা মোনা সিং এর মৃত্যু বার্ষিকীতে সেদিন অর্জুন একটি আবেগপ্রবণ চিঠি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি সেখানে জানান, সেদিন পাতিয়ালাতে একটি ক্যানালের ধারে শ্যুটিং করছিলেন অর্জুনরা। সেই জায়গাটির সৌন্দর্যের কথা জানিয়ে তিনি মায়ের উদ্দেশে লেখেন 'যদি আমি তোমাকে এখানে আনতে পারতাম মা...!' উল্লেখ্য, পরিবারের সমস্ত শোক সন্তাপ, মা মোনার প্রায়াণ দিবস , সৎ মা শ্রীদেবীর মৃত্যুর শোক কাটিয়ে আপাতত অর্জুন ম ন দিয়েছেন শ্যুটিং এ।












Click it and Unblock the Notifications