'কাস্টিং কাউচ' বিতর্ক সরোজের মন্তব্য নিয়ে চরম প্রতিক্রিয়া শ্রী রেড্ডির

'কাস্টিং কাউচ' বিতর্ক সরোজের মন্তব্য নিয়ে চরম প্রতিক্রিয়া শ্রী রেড্ডির

জাতীয় পুরস্কার প্রাপ্ত বলিউড কোরিওগ্রাফার সরোজ খানের 'কাস্টিং কাউচ' ঘিরে মন্তব্য়ের জেরে বিতর্ক চরমে । সরোজ খান কার্যত তাঁর মন্তব্যে বলিউডের কাস্টিং কাউচকে সমর্থন জানিয়ে এক মন্তব্য করেন। সরোজের দাবি, এই ঘটনাগুলিতে অন্তত কেউ ধর্ষণ করে ফেলে দেয় না। এটা একজন মহিলার ওপর নির্ভর করে , যে তিনি কোন রাস্তা বেছে নেবেন। 'কাস্টিং কাউচ'-এর সঙ্গে ধর্ষণের তুলনা টেনে সরোজের এই মন্তব্য ঘিরে প্রবল সমালোচনার ঝড় উঠেছে।
এবার তা নিয়ে মুখ খুললেন বিতর্কিত দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডি।

কাস্টিং কাউচ বিতর্ক সরোজের মন্তব্য নিয়ে চরম প্রতিক্রিয়া শ্রী রেড্ডির

উল্লেখ্য, কাজের সুযোগ পাওয়ার জন্য মহিলাই নিজের 'মহিলা হওয়ার সুযোগ' নিয়ে থাকেন বলে অভিযোগ। সরোজের দাবি এই ঘটনা বহুকাল ধরেই ঘটে আসছে বলিউডে। আর সরোজের মন্তব্য ঘিরে , এবার তাঁকে একহাত নিলেন দক্ষিণী বিতর্কিত অভিনেত্রী শ্রী রেড্ডি। শ্রী রেড্ডি জানান,'আমি সরোজ ম্যাম এর প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেললাম। বড় হিসাবে আপনার উচিত সকলকে সঠিক রাস্তা দেখানো। প্রডিউসারের দাস হওয়াটা ভুল পথ দেখানোর সামিল।'

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে, হায়দরাবাদে আর্টিস্টস চেম্বারের সামনে পোশাক খুলে নগ্ন হয়ে কাস্টিং কাউচের প্রতিবাদ জানান শ্রী রেড্ডি। কার্যত একহাত নেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিকে। কটুকতিকরেন দক্ষিণী তারকা পবন কল্যাণকে। এ নিয়ে বহু সমালোচনার মধ্য়ে পড়তে হয় শ্রী রেড্ডিকে। হুমকিও আসে তাঁর কাছে। তবে এখনও তিনি নিজের দাবিতে অনড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+