'ঘর ভাঙানি নই', কাঞ্চন মল্লিককে ঘিরে বিতর্কের মাঝে ভিডিওতে আরও যা বললেন শ্রীময়ী

'যে ঘটনা শুনছেন তার সত্যতা যাচাই করুন। যা শুনছেন তা রটনা।' ঠিক এই বার্তা দিয়ে এদিন এক ইন্সটাগ্রাম ভিডিওতে প্রকাশ্যে আসেন শ্রীময়ী চট্টরাজ। যে অভিনেত্রীকে ঘিরে কাঞ্চন মল্লিক প্রসঙ্গে গত কয়েকদিন কার্যত অভিযোগ , গুঞ্জন, বিতর্কে তোলপাড় ছিল টালিগঞ্জপাড়া। রবিবার কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যপাধ্যায়, শ্রীময়ীর বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন। অভিযোগ জানান পুলিশে। এরপর এদিন ইনস্টাগ্রামে শ্রীময়ী একটি ভিডিও পোস্ট করে ঘটনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

'নেগেটিভ চরিত্রে অভিনয় করতে পারি কিন্তু...'

'নেগেটিভ চরিত্রে অভিনয় করতে পারি কিন্তু...'

জানা যায়, কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে রাস্তার মাঝে দাঁড়িয়ে সুর চড়া করে কথা বলার অভিযোগ তুলেছেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। পিঙ্কির এই অভিযোগ এই বাগবিতণ্ডা ঘিরে ত্রস্ত হয়ে যায় গাড়িতে থাকা তাঁদের ছোট্ট সন্তান। সেই ঘটনার ভিডিও রেকর্ডিংও হয়। এই প্রসঙ্গে মুখ খুলে এদিন শ্রীময়ী চট্টোরাজ বলেন, 'আমার নাম খারাপভাবে হাইলাইট করা হয়েছে। আমি সত্যি বলছি, ঘটনায় আমি ভীষণভাবে লজ্জিত, আর দুঃখিত। আর তার জন্যই এই ভিডিও আমায় করতে হয়েছে। ' এরই সঙ্গে শ্রীময়ী বলেন, আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করতে পারি, তবে নেগেটিভ মানুষ নই।

'ক্ষতি হয়ে যাবে আমার কাজের'

'ক্ষতি হয়ে যাবে আমার কাজের'

শ্রীময়ী জানান, আমি মানুষ হিসাবে নেতিবাচক নই। ইনস্টাগ্রাম লাইভে শ্রীময়ী লেখেন, কাঞ্চন মল্লিক ও আমায় জড়িয়ে যে বিতর্ক ছড়িয়েছে তাতে একদিকে যেমন আমার মানসিক চাপ বেড়েছে, তেমনই আমার কাজের ক্ষতি হবে। আমার পরিবারের সকলেই ভীষণ অবাক এই ঘটনায়। শ্রীময়ী জানান, তাঁর পরিবারে এযাবৎকালে তিনি ছাড়া কেউ কোনও দিনই ফিল্মজগতের সঙ্গে পরিচিত নন। ফলে গোটা ঘটনায় তাঁর পরিবার রীতিমতো হতবাক।

'আমায় শিখণ্ডি খাঁড়া করে..'

'আমায় শিখণ্ডি খাঁড়া করে..'

বিস্ফোরক এই ভিডিও পোস্টে শ্রীময়ী বলেন, 'যিনি এই ধরনের কুৎসা করলেন, তাঁর কী উদ্দেশ্য আমি জানি না , তবে যে অভিযোগের ভিত্তিতে উনি এফআইআর করেছেন, তার সত্যতা পুলিশ যাচাই করবে। তবে আমার খারাপ লাগছে যে আমায় শিখণ্ডি করে তাঁদের দীর্ঘ বৈবাহিক জীবনের চিড়কে কেন সামনে আনা হচ্ছে! .. আমরা অভিনয় করে বলে এত সস্তা, ঘর ভাঙানি নই। '

 সেদিন কী ঘটেছিল? মুখ খুললেন শ্রীময়ী

সেদিন কী ঘটেছিল? মুখ খুললেন শ্রীময়ী

শনিবার রাতের ঘটনা নিয়ে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ তোলেন কাঞ্চন ও শ্রীময়ীর দিকে। সেই প্রসঙ্গে শ্রীময়ী বলেন, ' কাঞ্চনদার সঙ্গে আমার স্নেহের সম্পর্ক, উনি আমার মেন্টর। ' এরপরই তিনি বলেন, ' আমি কোবও নোংরামো ধান্দাবাজি করেছি কি না, ভবিষ্যতে সেই দিকে নজর রাখুন । আমি পিঙ্কিদির সঙ্গে পরামর্শ করেই কথা বলতে গিয়েছিলাম।' শ্রীময়ী জানান যে, তিনি কারোর ঘর ভেঙে ভালোবাসায় কখনওই আগ্রহী ছিলেন না। ফলে কাউকে ভালোবাসলে তিনি তা সাফ জানাতেন।

(ছবি সৌজন্যে শ্রীময়ী চট্টরাজের সোশ্যাল মিডিয়া)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+