Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাস্তার কুকুরদের খাওয়ানোর জন্য অপমান, কাঁদতে কাঁদতে ভিডিও করলেন শ্রীলেখা

কুকুরদের খাওয়ানোর জন্য অপদস্থ হতে হল শ্রীলেখা মিত্রকে

করোনা ভাইরাসের জেরে গোটা দেশে লকডাউন। মানুষ বাড়ির বাইরে যেতে পারছেন না। যার জন্য অনেকেই প্রয়োজনীয় সামগ্রী এনে রেখে দিয়েছেন বাড়িতেই। এরকম পরিস্থিতিতে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে রাস্তার কুকুর। মাঝে এও গুজব রটেছিল যে কুকুরদের থেকেই করোনা ভাইরাস হচ্ছে। কিন্তু এসব কিছুকে খারিজ করে কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী জানিয়েছিলেন যে কুকুর বা কোনও পশুর থেকে এই রোগ ছড়াচ্ছে না এবং কুকুরদের খাওয়াতে গেলে কেউ যদি কোনও সমস্যায় পড়ে তবে মানেকা গান্ধীকে ফোন করে তা জানানো হোক। তা সত্ত্বেও রাস্তার কুকুরদের খাওয়াতে গিয়ে অপদস্ত হতে হল শ্রীলেখা মিত্রকে।

কুকুরদের খাওয়াচ্ছেন বলে শ্রীলেখাকে অপমান

কুকুরদের খাওয়াচ্ছেন বলে শ্রীলেখাকে অপমান

লকডাউনের জেরে তিনি নিজে আধপেটা খেয়েও রাস্তার কুকুরদের পেটে ভাত জোগাচ্ছেন বলে একটি ভিডিওতে দাবি করেছেন অভিনেত্রী। সেই ভিডিওতে শ্রীলেখা মিত্র রীতিমতো কাঁদতে কাঁদতে অভিযোগ করেন যে রাস্তার কুকুরদের তিনি খাওয়ান বলেই তাঁকে অপদস্থ করছেন তাঁরই আবাসনের বাসিন্দারা। শ্রীলেখা জানিয়েছেন যে তিনি বড়লোকদের বস্তিতে থাকেন। যেখানে তাঁর জীবনযাত্রা ও কুকুরদের খাওয়ানো নিয়ে বিভিন্ন সময়ে নানা কথা উঠেছে। বর্তমানে যে আবাসনে তিনি রয়েছেন সেখানকার মানুষ তাঁকে বারবার অপমান করেছে।

সাংসদদেরও কটাক্ষ শ্রীলেখার

সাংসদদেরও কটাক্ষ শ্রীলেখার

শ্রীলেখা আরও জানিয়েছেন যে এই লকডাউনের সময় তাঁর আবাসনের নিরাপত্তারক্ষীরা সারাদিন ধরে কাজ করছেন। তাঁদের চা থেকে লেবুর জল সবই দিচ্ছেন অভিনেত্রী। কিন্তু ওই আবাসনের কেউ তাঁদের কথা ভাবে না। এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। তিনি তাঁর ভিডিওতে কয়েকজন সাংসদকেও কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘‌বর্তমানে এমন অবস্থার মধ্যে দিয়ে সবাইকে যেতে হচ্ছে, যেখানে একমুঠো চালের জন্য লড়াই করতে হচ্ছে অনেক মানুষকে। কিন্তু জনপ্রতিনিধি হয়েও কেউ কেউ মানুষের কথা ভাবছেন না। মুখে মাস্ক পরে রূপচর্চা করছেন তাঁরা। কখনও কেউ আবার রান্নার ভিডিও শেয়ার করছেন। দয়া করে এসব করবেন না এখন। নিজেদের রান্নার ছবি নিজেদের কাছে রাখুন কারণ অনেক মানুষের এখন খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে'‌।

শ্রীলেখার হুমকি

শ্রীলেখার হুমকি

এসবের পাশাপাশি তিনি আরও বলেন, এরপরও কেউ যদি রাস্তার কুকুরদের খাওয়ানো নিয়ে তাঁর সঙ্গে ঝামেলা করেন, তাহলে তাঁকে ছেড়ে দেবেন না তিনি। তাই তাঁকে যেন কেউ অপমান করতে না আসেন, সে বিষয়ে হুমকি দেন শ্রীলেখা।

ভিডিওটি সরিয়ে দিলেন কেন অভিনেত্রী

তবে এই ভিডিওটি তিনি পরে ফেসবুক থেকে সরিয়ে দেন। তার কারণ হিসাবে শ্রীলেখা জানিয়েছেন যে ভিডিওটি পোস্ট করার জন্য তিনি তাঁর মেয়ের কাছে বকা খেয়েছেন, তাই তিনি ভিডিওটি সরিয়ে দেন। শ্রীলেখা এও জানান যে তাঁর ক্ষোভ দেখানোর এটা সঠিক পথ ছিল না। কারণ তিনি যথেষ্ট শক্ত মহিলা ও এ বিষয়ে সংগ্রাম করতে জানেন।

ছবি সৌ:শ্রীলেখা মিত্রের ফেসবুক

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+