বিজেপির প্রার্থী হয়ে লোকসভা ভোটে কি লড়বেন শ্রাবন্তী! জল্পনার খবরে কী প্রতিক্রিয়া অভিনেত্রীর
বেশ কিছুদিন ধরেই শোনা গিয়েছিল রাজ্যে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে টক্কর দিতে পাল্টা অস্ত্র হিসাবে বিজেপির তরফে ভোট ময়দানে নামানো হতে পারে অভিনেত্রী শ্রাবন্তীকে।
বেশ কিছুদিন ধরেই শোনা গিয়েছিল রাজ্যে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে টক্কর দিতে পাল্টা অস্ত্র হিসাবে বিজেপির তরফে ভোট ময়দানে নামানো হতে পারে অভিনেত্রী শ্রাবন্তীকে। যাদবপুরে মিমি-শ্রাবন্তী ভোট যুদ্ধ ঘিরে রীতিমত তুঙ্গে ছিল জল্পনা। তবে এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ অভিনেত্রী শ্রাবন্তী।

শ্রাবন্তী জানিয়েছেন , তিনি বেশ কয়েকদিন ধরে শুধুমাত্র শ্যুটিং এই ব্যস্ত রয়েছেন। বিভিন্ন মিডিয়া চ্যানেলে খবর পেয়ে তিনি জানতে পেরেছেন ভোটে প্রার্থীপদের বিষয়টি। যদিও গোটা তথ্যকেই তিনি কার্যত ভুয়ো খবর বলে দাবি করছেন। তবে ভবিষ্যতে কী হতে পারে তা নিয়ে এখনই কিছু বলতে রাজি নন শ্রাবন্তী। তাঁর দাবি,যে পার্টি উন্নয়নের জন্য লড়াই করবে, তিনি তাদেরই সমর্থন জানাবেন।
— Srabanti (@srabantismile) March 17, 2019
টুইটারে একটি পোস্ট শেয়ার করে শ্রাবন্তী দাবি করেছেন, তাঁর কাজ মানুষকে মনোরঞ্জনের মাধ্যমে আনন্দ দেওয়া। তাঁর অনুরোধ, সমস্ত নিউজ চ্যানেল যাতে সত্যতা যাচাই করে খবর পরিবেশন করে। দেশের উন্নয়নে তিনি সবসময় সামিল থাকবেন বলেও জানান শ্রাবন্তী।












Click it and Unblock the Notifications