জিতুর সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন শ্রাবন্তী, কোন সিনেমায় দেখা মিলবে তাঁদের

টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা আছে বলে মনে হয় না। এবার শ্রাবন্তীকে দেখা যাবে এক নতুন বাংলা সিনেমায়। সেই সঙ্গে দেখা মিলবে টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা জিতু কামালের। সিনেমার নাম বাবুসোনা, ছবিটির পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ।

বাবুসোনা ছবিটি মূলত অ্যাকশনের ছবি হবে বলে মনে করা হচ্ছে। এই সিনেমাটি অশোক ধানুকা ও হিমাংশ ধানুকায় প্রযোজনা এসকে মুভিজ ব্যানারে আসবে। জিতু ও শ্রাবন্তী ছাড়াও আসন্ন বাবুসোনা সিনেমায় দেখা মিলবে আলেকজান্দ্রা টেলরকে। তাছাড়াও রয়েছে পায়েল সরকার, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রী ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্যের মতন নামী শিল্পীরাও।

কোন ছবিতে দেখা মিলবে জিতু ও শ্রাবন্তীর?
Photo Credit: শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও জিতু কমল/ইনস্টাগ্রাম

এই সিনেমায় জিতু কামালের নাম হয়েছে বাবু আর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম হয়েছে সোনা। জানা গিয়েছে এই সিনেমায় জিতুকে একজন কিডন্যাপার হিসেবে দেখা মিলবে, যিনি তথ্য প্রযুক্তি কোম্পানি চালায় আর সোনা অর্থাৎ শ্রাবন্তীর দেখা মিলবে একজন চোর হিসাবে। তবে সকলের কাছে সে পরিচয় দেয় পুলিশ হিসাবে। পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলেকজান্দ্রা।

লন্ডনের এক শহরে একটি শিশু অপহরণের ঘটনায় জড়িয়ে পড়বেন দুজনেই । তারপর কী হবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে ছবিটি। জিতুকে দেখে যাবে আপনজন ছবিতেও। জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে সকলেই চেনেন, সেই সঙ্গে টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন জিতু কামাল । এবার বড় পর্দায় দুটি বাঁধছেন জিতু কামাল ও ঋতাভরী চক্রবর্তী।

Ritabhari Chakraborty
Photo Credit: ঋতাভরী চক্রবর্তী/ইনস্টাগ্রাম


ঋতাভরী চক্রবর্তী এবং জিতুক আমার এই প্রথম কোনও ছবিতে একই সঙ্গে জুটি বাঁধতে দেখা যাচ্ছে। আপনজন সিনেমাটি পরিচালনা করবেন অংশুমান প্রত্যুষ। প্রযোজনা করবে এস কে মুভিস। এই ছবির মাধ্যমেই ফুটে উঠবে দুই সিঙ্গেল পেরেন্টের গল্প। এই খবরটি শুনে প্রচণ্ড খুশি হয়েছেন অনুগামীরা।

এপ্রিল মাস থেকেই আসন্ন সিনেমা আপনজন সিনেমার শুটিং শুরু হচ্ছে, জানা গেছে জিতু কামাল ও ঋতাভরী চক্রবর্তী ছাড়াও এই ছবিতে দেখা মিলবে অভিনেত্রী পায়েল সরকারের। এই ছবিতে তাকে খুব গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে। তাছাড়াও আছেন বিলাস এবং উদিতা। তাদের দেখা মিলবে শিশুশিল্পী হিসাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+