Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঘৃণাকে স্বাভাবিক করতে অনলাইনে বিষ ছড়াচ্ছেন, কঙ্গনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্বরা ভাস্কর

কঙ্গনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্বরা ভাস্কর

২০১১ সালে '‌তনু ওয়েডস মনু’‌তে একসঙ্গে অভিনয় করেছিলেন স্বরা ভাস্কর ও কঙ্গনা রানাওয়াত। কিন্তু বর্তমান সময়ে স্বরা–কঙ্গনার মধ্যে চলছে দন্দ্বমূলক আদর্শ–নীতির খেলা। কঙ্গনাকে প্রায়ই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় স্বরা ভাস্করের বিরুদ্ধে সুর চড়াতে, তাঁকে '‌বি গ্রেড অভিনেত্রী’‌ বলে সম্বোধন করতে। এক সাক্ষাতকারে স্বরা জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে কঙ্গনাকে চেনেন না, কিন্তু প্রভাবশালী ব্যক্তিত্বদের ক্ষমতার বিরুদ্ধে কথা বলে তা কঙ্গনা তাঁর ঘৃণা প্রচারের জন্য ব্যবহার করছেন।

ঘৃণাকে স্বাভাবিক করতে অনলাইনে বিষ ছড়াচ্ছেন, কঙ্গনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্বরা ভাস্কর


স্বরা–কঙ্গনা একই সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সেই সময় তাঁদের সমীকরণ কেমন ছিল?‌ এ প্রসঙ্গে স্বরা বলেন, '‌আমি একজন সহঅভিনেত্রী হিসাবে কাজ করেছি এবং তিনি একজন সফল অভিনেত্রী, আমরা সকলেই তা দেখেছি।’‌ স্বরা জানান তিনি এই বিষয়ের মধ্যে বেশি ঢুকতে চান না, কারণ অযথা অপ্রয়োজনীয়ভাবে শিরোনামে উঠে আসবেন তিনি।

স্বরা বলেন, '‌আমি কোনও নির্দিষ্ট অভিনেতা–অভিনেত্রীকে নিয়ে কথা বলতে চাই না, যখন আপনি দেখছেন যে প্রভাবশালী ব্যক্তিত্বদের, সোশ্যাল মিডিয়ায় থাকা অভিনেতারা, ঘৃণা, গোঁড়ামি, সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য, তাঁদের প্ল্যাটফর্মকে ব্যবহার করছেন, সেটা সত্যি খুবই দুঃখজনক বিষয়।’‌ কঙ্গনা সম্পর্কে সরাসরি বলতে গিয়ে স্বরা বলেন, '‌সরাসরি যদি কঙ্গনাকে নিয়ে বলতে হয়, তবে তাঁর সাম্প্রতিকতম টুইটে তিনি নাথুরাম গডসের পক্ষে কথা বলেছেন বা তাঁকে রক্ষা করার চেষ্টা করেছেন।

আমি ভাবছি, আপনি এখন কি করছেন? এটা ঠিক নয়, যদি আপনার প্রভাবিত করার ক্ষমতা থাকে তবে সেই শক্তিটি ঘৃণা প্রচার করার জন্য ব্যবহার করছেন আপনি।’ স্বরা এও জানান যে কঙ্গনা বলিউডের ক্লাস মনিটর নন এবং তাঁর কোনও ব্যক্তিগত ইচ্ছা নেই কঙ্গনার সঙ্গে কথা বলার। ‌স্বরা বলেন, '‌কঙ্গনার সঙ্গে আমার মতাদর্শের বহু পার্থক্য রয়েছে এবং তা থাকবে।’‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+