নুসরতের হাসপাতালে ভর্তির গুঞ্জন আদৌ সত্যি কি! চড়ছে বহু জল্পনা
নুসরতের হাসপাতালে ভর্তির গুঞ্জন আদৌ সত্যি কি! চড়ছে বহু জল্পনা
বেশ কয়েকদিন ধরেই নুসরত জাহানকে ঘিরে বেশ সরগরম রয়েছে টলিউডের গসিপ পাড়া! শোনা যাচ্ছিল , মঙ্গলবারই হাসপাতালে যশ ও নুসরত গিয়েছিলেন। এরপর বুধবার সকাল থেকেই প্রবল জল্পনা ও গুঞ্জন তৈরি হয় যে, বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন।

নুসরতের হাসপাতালে ভর্তি হওয়ার গুঞ্জন কার্যত হট কেকের মতো ছড়িয়ে পড়ে। এদিকে, জোর গুঞ্জন শোনা যায় যে সম্ভবত লক্ষ্মীবারেই নুসরত মা হতে পারেন। সেক্ষেত্রে সন্তানের জন্য নুসরত কোন ডেট ঠিক করে রেখেছেন , তা নিয়েও চর্চার অন্ত নেই। শোনা গিয়েছিল যে, সন্তানের জন্মের সময় নাকি অপারেশন থিয়েটারে যশকে পাশে চেয়েছেন নুসরত। তবে তা আদৌ হচ্ছে কি না , তা নিয়ে রয়ে যাচ্ছে সংশয়। প্রসঙ্গত দেশের নামী এক পোশাক ব্র্যান্ডের সংস্থার পরিবারের সন্তান নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর কয়েক মাস পর থেকে নুসরতের সম্পর্ক তলানিতে ঠেকে যায় বলে শোনা যায়। তারমাঝেই নুসরত ও যশ দাশগুপ্তের সম্পর্ক নিয়ে খবর উঠতে থাকে। এদিকে যশরতের খবরে যখন টলিউড মাত, তখনই ওঠে নিখিল ও নুসরতের ডিভোর্স নিয়ে নানান তথ্য। এরই মাঝে শোনা যায়, নুসরত সন্তান সম্ভবা। জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বরে সম্ভবত নুসরত মা হতে চলেছেন নুসরত। তবে গতকাল থেকেই গুঞ্জন চলেছে যে নুসরত নাকি খুব শিগগিরই মা হচ্ছেন, আর তা নাকি সেপ্টেম্বরের আগেই!
এদিকে প্রশ্ন উঠছে নুসরতের হাসপাতালে ভর্তি হওয়ার গুজব নিয়ে। আবার কোনও সংবাদমাধ্যমের দাবি আজ বিকেলের দিকে সম্ভবত নুসরত হাসপাতালে ভর্তি হচ্ছেন। এদিকে, এদিন দুপুরেই যশ দাশগুপ্তকে 'চিনে বাদাম' ছবির শুভ মহরুতে দেখা গিয়েছে। সংবাদমাধ্যমের সামনে এসেও যশ নুসরতকে নিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতে রাজি হননি। তবে যশ সেখানে নিজেই জানান যে নুসরত হাসপাতালে ভর্তি হননি। এদিকে, জানা যায়, এদিন ওই ফিল্মের শুভ মুহরত শেষ হওয়ার বহুক্ষণ পরও রাজডাঙায় এক ফিল্ম প্রোডাকশনের অফিসে অনেকক্ষণ সময় ছিলেন যশ। ফলে প্রশ্ন উঠছে, নুসরত যদি সত্যিই আজ হাসপাতালে ভর্তি হয়ে থাকেন, তাহলে কি যশ এতটা সময় বাইরে থাকবেন? প্রশ্ন আরও রয়েছে। দেখা যাচ্ছে , মঙ্গলবার কোনও এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন যশরত। দুই তারকার ইনস্টাগ্রাম ছবিতে যদিও একই রান্নার কুককে দেখা যায়। আর তা থেকেই নেট পাড়ায় বহু অনুমান শুরু হয়। অনেকেই বলেন তাঁরা একসঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন।প্রশ্ন উঠছে তাহলে যদি সত্যিই বুধবার নুসরতের হাসপাতালে ভর্তি হওয়ার কথা থাকে, তাহলে তাঁরা মঙ্গলবার কি রেস্তোরাঁ যেতেন?












Click it and Unblock the Notifications