মানি হেইস্টের বলিউড রিমেক! অধ্যাপকের চরিত্রে আয়ুষ্মান ও বার্লিনের চরিত্রে শাহরুখকেই পছন্দ পরিচালকের

অধ্যাপকের চরিত্রে আয়ুষ্মান ও বার্লিনের চরিত্রে শাহরুখকেই পছন্দ স্প্যানিশ পরিচালক রডরিগোর

স্প্যানিশ নাটক মানি হেইস্টের পরিচালক অ্যালেক্স রডরিগো বলিউড রিমেক করলে কোন ভারতীয় অভিনেতাদের নিতেন তা নিজেই বেছে নিলেন। স্প্যানিশ ভাষার বিখ্যাত শোয়ের বলিউড রিমেক যদি পরিচালক তৈরি করতেন তাহলে কারা হতেন অভিনেতা। ইতিমধ্যে অরিজিনাল ভার্সনটি নেটফ্লিক্সে চতুর্থ সিজনে দেখানো হয়েছে। রডরিগো অভিনেতাদের কাজের ভিত্তিতে তাঁর পছন্দ তৈরি করেন না, বরং কোন চরিত্রে অভিনেতাকে মানাবে সেটাতে প্রাধান্য দেন বেশি।

আপ্লুত আয়ুষ্মান

আপ্লুত আয়ুষ্মান

ইউটিউব চ্যানেল বিহাইন্ডউডস টিভিতে এক সাক্ষাতকারে রডরিগোকে দেখানো হয় বিজয় ও শাহরুখ খান সহ বহু ভারতীয় অভিনেতাকে এবং প্রশ্ন করা হয় যে তিনি কি এঁদের মধ্যে একজনকে কাস্ট করবেন। রডরিগো এই প্রশ্নের জবাবে জানান যে এঁদের মধ্যে একজনকে বাছাই করা সহজ কাজ নয়, তবে আয়ুষ্মান খুরানা সম্ভবত এক অধ্যাপকের একটি ভাল ভারতীয় সংস্করণ তৈরি করবেন। কিছুদিন আগে আয়ুষ্মান খুরানাও মানি হেইস্টের প্রসঙ্গ তুলে বলিউড পরিচালকদের প্রকাশ্যে অনুরোধ করেছেন যেন এমন চরিত্র তাঁর জন্যলেখা হয়।

আয়ুম্মানকে অধ্যাপকের চরিত্রে পছন্দ

আয়ুম্মানকে অধ্যাপকের চরিত্রে পছন্দ

রডরিগো যখন ভারতীয় অভিনেতাদের ছবি দেখেন তখন তিনি বলেন, ‘‌চশমা, তাঁর চালচলন সবকিছুই আয়ুষ্মান ও একজন অধ্যাপকের সঙ্গে মিল খায়।'‌ রডরিগো অভিনেতা বিজয়কেও অধ্যাপকের চরিত্র দিতে চান, মহেশ বাবুকে তামায়ো, অজিত কুমার অভিনয় করবেন বোগোতা চরিত্রে ও শাহরুখ খান অভিনয় করবেন বার্লিন চরিত্রে। রডরিগো এছাড়াও ডেনভারের চরিত্রে রণবীর সিং ও সুয়ারেজের চরিত্রে সূর্যকে নিতে পছন্দ করবেন বলে জানিয়েছেন।

ভারতের ঘটমান বিষয় নিয়ে অবহিত রডরিগো

ভারতের ঘটমান বিষয় নিয়ে অবহিত রডরিগো

ভারতীয় দর্শকরা কি ধরনের শো দেখতে পছন্দ করেন সে বিষয়ে কি অবগত পরিচালক?‌ এ প্রশ্নের উত্তরে রডরিগো বলেন, ‘‌আমার এক ভারতীয় অভিনেত্রী বন্ধু রয়েছেন, উষা যাদব এবং তিনি আমায় জানিয়েছেন ভারতের ঘটমান বিষয় সম্পর্কে, আমি যেটা বলতে পারি তা হল ধন্যবাদ।'‌

রডরিগোর শোয়ে অজয় শেঠির অভিনয়

রডরিগোর শোয়ে অজয় শেঠির অভিনয়

এর আগে রডরিগোর সাম্প্রতিক শোতে দেখা গিয়েছিল ভারতীয় অভিনেতা অজয় জেঠিকে। তিনি জানিয়েছেন, আয়ুষ্মান খুরানা একজন ভালো অভিনেতা, তিনি রীতিমতো সংগ্রাম করে এই জায়গায় এসেছেন। তবে অধ্যাপকের চরিত্রে প্রথমেই যাঁর নাম মাথায় আসে তিনি হলেন ইরফান খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+