করোনা আক্রান্ত এসপি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক অবস্থা সঙ্কটজনক, রয়েছেন লাইফ সাপোর্টে

এসপি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক অবস্থা সঙ্কটজনক

কিংবদন্তি সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক অবস্থা খুবই সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, তাঁকে ইসিএমও ও অন্যান্য লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকের দল। প্রসঙ্গত, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল বেশ কয়েক সপ্তাহ আগে কিন্তু তা আআর অবনতি হয় ২৩ সেপ্টেম্বর থেকে।

করোনা আক্রান্ত এসপি বালাসুব্রহ্মণ্যমের শারীরিক অবস্থা সঙ্কটজনক, রয়েছেন লাইফ সাপোর্টে


৫ অগাস্ট শিল্পী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এমজিএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু তার দু’‌সপ্তাহ পর থেকেই অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়। তখন থেকেই এসপি ইসিএমও ও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। যদিও ২২ সেপ্টেম্বর তাঁর ছেলে এসপি চরণ টুইটারে বলেন, '‌বাবার অবস্থা স্থিতিশীল রয়েছে। শরীরে কোনও সংক্রণ নেই।

তবে ফুসফুস সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে। তিনি ফিজিও করছেন। উঠে বসতে পারছেন।’ কিন্তু ৭২ঘণ্টা কাটতে না কাটতেই এসপির শারীরিক অবস্থার ফের অবনতি হতে শুরু করে। বহু বলিউডের তারকা ও সঙ্গীত শিল্পীরা এসপির দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+