দক্ষিণী তারকারা ফিরিয়ে দিয়েছেন বলিউডের প্রস্তাব, তালিকায় রয়েছেন কোন সেলেবরা
দক্ষিণী তারকারা ফিরিয়ে দিয়েছেন বলিউডের প্রস্তাব, তালিকায় রয়েছেন কোন সেলেবরা
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয়তা দেশ জুড়েই বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সাফল্য দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আধিপত্য বিস্তার করেছে। ধীরে ধীরে দক্ষিণী অভিনেতারা বলিউডের সুপারস্টারদের ছাপিয়ে এক ধাপ এগিয়ে গেছে। বিশেষ করে বক্স অফিসে রমরমা ব্য়বসা হিন্দি চলচ্চিত্র নির্মাতাদের চিন্তায় ফেলেছে। যে কোন অভিনেতার বলিউডে অভিনয় করার স্বপ্ন থাকে। বলিউডে অভিনয় দক্ষতা প্রমাণ করতে পারলে সাফল্যের সিড়িতে পা রাখা যায়, বলে অনেকের ধারনা থাকে। কিন্তু কোন কোন তারকার ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রমী। দক্ষিণ ভারতীয় সিনেমার বহু অভিনেতা বলিউডের সিনেমা করতে প্রত্যাখ্যান করে দিয়েছেন। যেখানে যে কোন অভিনেতা বলিউডে চান্স পাওয়ার জন্য পরিশ্রম করেন সেখানে দাঁড়িয়ে এই সমস্ত দক্ষিণ ভারতীয় তারকাদের বলিউডের কাজ প্রত্যাখ্যান, অবাক করে। আজকের আয়োজন সেই সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে যারা এককথায় বলিউডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

অনুষ্কা শেট্টি
বাহুবলী সিনেমায় অসাধারণ অভিনয় করার পর রীতিমতো চর্চায় চলে আসেন অনুষ্কা শেট্টি । তবে ২০১১ সালে রোহিত শেট্টি পরিচালিত বলিউডের সিংঘম সিনেমার জন্য অফার করা হয় অভিনেত্রীকে। তখন তিনি বলিউডের সেই প্রজেক্ট প্রত্যাখ্যান করেন। পরে সিংঘম সিনেমায় কাজল আগারওয়াল অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেন। প্রজেক্ট প্রত্যাখানের কারণ হিসেবে অভিনেত্রী তার ব্যস্ত শিডিউলকে সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।

মহেশ বাবু
দক্ষিণ ভারতীয় সিনেমায় মহেশবাবুর জনপ্রিয়তা তুঙ্গে। আন্তর্জাতিক দিক দিয়েও মহেশবাবুর নিজেস্ব বিশাল সংখ্যক ফ্যান ফলোয়িং রয়েছে। বহুবার বলিউডে আসার প্রস্তাব পেয়েছেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ হিসেবে তিনি দেখান যে দক্ষিণ ভারতীয় সিনেমায় তার প্রথম এবং শেষ চয়েস।

আল্লু অর্জুন
দক্ষিণ ভারতে অ্যাকশন ধর্মী সিনেমার জন্য বেশ জনপ্রিয় আল্লু অর্জুন। তাকে বজরঙ্গী ভাইজান সিনেমা এর জন্য প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপরে ওই সিনেমার জন্য হৃত্বিক রোশনকে বলা হলে তিনিও প্রজেক্ট প্রত্যাখ্যান করেন। অবশেষে সালমান খান সিনেমাটি করেন যা বক্স অফিসে হিট করে যায়।

যশ
দক্ষিণ ভারতের অভিনেতা যশ এর নাম করলেই তার সুপার ডুপার হিট সিনেমা KGF এর কথা মনে পড়ে। ভরপুর অ্যাকশনে ভরা এই সিনেমায় অসাধারণ অভিনয় করেন যশ। যশকে বলিউডের লাল কাপ্তান সিনেমার জন্য প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। অবশেষে সিনেমার জন্য সইফ আলি খানকে প্রস্তাব দেওয়া হয়।

পুনিত রাজকুমার
কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা পুনিত রাজকুমার। শীর্ষস্থানীয় অভিনেতাদের তালিকায় নাম রয়েছে তার। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। পুনিত রাজকুমারকেও বজরঙ্গী ভাইজানের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি সেই প্রজেক্ট প্রত্যাখান করেন। কারণ তিনি বলেন চিত্রনাট্যের স্ক্রীপ্ট তার পছন্দ হয় নি।

রশ্মিকা মন্দানা
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় নায়িকা হলেন রশ্মিকা মন্দানা। এমনকি তিনি জাতীয় ক্রাস বলে বিবেচিত হন। এই অভিনেত্রী বলিউডের জার্সি ছবি রিমেকের জন্য শাহিদ কাপুরের সাথে স্ক্রীন শেয়ার করার সুযোগ পান কিন্তু তিনি এই সুযোগ প্রত্যাখ্যান করেন।

নয়নতারা
শাহরুখ খানের সঙ্গে খুব শিগগির একটি সিনেমায় দেখা যাবে দক্ষিণের অভিনেত্রী নয়নতারাকে। কিন্তু, আপনি জানলে অবাক হবেন জনপ্রিয় এই দক্ষিণী অভিনেত্রী এর আগে শাহরুখের 'চেন্নাই এক্সপ্রেস' সিনেমাতে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। তবে, পরিচালক রোহিত শেট্টি নয়নতারাকে হিট গান 'ওয়ান টু থ্রি ফোর' অফার করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে, এই গানের জন্য নির্মাতারা প্রিয়ামণিকে বেছে নেন।

বিজয় দেবেরাকোন্ডা
'লিগার' সিনেমার আগে করণ জোহর বিজয় দেবেরাকোন্ডাকে 'ডিয়ার কমরেড' সিনেমার হিন্দি রিমেকের প্রস্তাব দেন। কিন্তু, বিজয় তার নিজের ব্লকবাস্টার সিনেমার রিমেক প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, একই গল্প দু'বার বলার কোনো অর্থ নেই তার কাছে।

ফাহাদ ফাসিল
মালায়ালাম চলচ্চিত্রের অভিনেতা ফাহাদ ফাসিল বেশ কয়েকবার বলিউড থেকে সিনেমার প্রস্তাব পান। কিন্তু গল্পে তার চরিত্র পছন্দ না হওয়ায় তিনি সেই প্রস্তাব প্রত্যাখান করেন। তিনি চিরকাল মলিউডের প্রতি কৃতজ্ঞ থাকবেন বলে জানান।

নিভিন পাওলি
মালয়ালি অভিনেতা নিভিন পাওলি তিনি মলিউডে অভিনয় করে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, অন্য ইন্ডাস্ট্রিতে তিনি সেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। অভিনেতার অনুরাগ কাশ্যপের সিনেমায় তাঁর অভিনয় করার কথা ছিল। কিন্তু পরে সেই প্রোজেক্ট নিয়ে তেমন কোনও উৎসাহ দেখাননি অভিনেতা। মনমর্জিয়া সিনেমার প্রস্তাব তাঁকে দেওয়া হয়। কিন্তু নিভিন সেই প্রোজেক্ট প্রত্যাখান করায় ভিকি কৌশল সিনেমাটি করেন।

দর্শন
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির এই তারকাকে সলমন খানের "দাবাং ৩" সিনেমায় প্রতিপক্ষের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেতা সেই প্রস্তাব প্রত্যাখান করেন।












Click it and Unblock the Notifications