Bollywood: জওয়ানের পর আরও এক বলি ছবির অফার নয়নতারার কাছে? কার প্রস্তাব পেলেন অভিনেত্রী
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির পর নাকি এবার আরেকটি মেগা প্রজেক্টে মন দিয়েছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। সেই ছবিতে অভিনয় করার জন্য নাকি দক্ষিনী তারকা নয়নতারার কাছে প্রস্তাব পাঠিয়েছেন তিনি। বৈজু বাওরা ছবিতে নাকি নয়নতারাকে নিতে চান পরিচালক।
যাঁর ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে থাকে বলিউডের অভিনেতা অভিনেত্রীরা তিনি নিজে নাকি প্রস্তাব দিয়েছেন নয়নতারাকে তাঁর বৈজু বাওরা ছবিতে অভিনয়ের জন্য। ছবিতে আলিয়া ভাট এবং রণবীর সিংকে আগেই চূড়ান্ত করে ফেলেছেন পরিচালক।

যদিও নয়নতারার কাছে সত্যিই সঞ্জয়লীলা বনশালি কোনও প্রস্তাব পাঠিয়েছেন কিনা তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। কারণ পরিচালরক বা অভিনেত্রী কোনও তরফেই কোনও খবর নিশ্চিত করে জানানো হয়নি। সম্প্রতি জওয়ান ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। দক্ষিণের এই প্রথম সারির তারকার এটাই ছিল বলিউডের প্রথম ছবি।
যদিও জওয়ান ছবিতে তাঁর চরিত্রকে কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন নয়নতারা। সেকারণে নাকি তিনি আর কোনও বলিউডি সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়েছিলেন। বক্স অফিসে মেগা হিট করেছে জওয়ান। এক মাসের আগেই ১০০০ কোটি ছাড়িয়ে গিয়েছে বক্স অফিসে। রেকর্ড সাফল্য কুড়িয়েছে শাহরুখ খানের জওয়ান বলিউডের যাকে বলে ব্লক ব্লাস্টার হিট ছবি।
তার পরেই সঞ্জয়লীলা বনশালীর কাছে নয়নতারার প্রস্তাব পাওয়া নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বলি পরিচালক সঞ্জয়লীলা বনশালীর একাধিক ছবি পুরস্কার পেয়েছে। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। তারপরেই আবার বনশালীর অফিসের বাইরে দেখা গিয়েছে আলিয়া ভাটকে। তারপরেই জল্পনা শুরু হয়েছে তাহলে বনশালীর পরবর্তী প্রজেক্ট বৈজু বাওরার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications