‘পুষ্পা ২’-এর ‘কিসিক’ খ্যাত অভিনেত্রী শ্রীলীলা এবার বলিউডে! বিপরীতে থাকবেন কার্তিক আরিয়ান?

বলিউড কাঁপাতে এবার বড়পর্দায় আসছে নতুন মুখ! যদিও ইতিমধ্যেই তাঁর নাচ দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়া খুললেই এখন তাঁর আইটেম গানের সঙ্গে ওই নাচটিই সামনে আসে। এবার এই অভিনেত্রীকেই বড়পর্দায় দেখতে চলেছেন দর্শক। কিন্তু কে তিনি? জানেন?

২০২৪ সালে বড়পর্দায় একের পর এক ধামাকাদার ছবি দর্শককে উপহার দিয়েছেন পরিচালক ও প্রযোজকরা। বলিউড, টলিউডের পাশাপাশি বক্স অফিস কাঁপিয়েছে দক্ষিণী সিনেমাও। ২০২৪-এ ছবির বাজারে ভালো ব্যবসা করেছে এমন ছবিগুলির মধ্যে অন্যতম হল 'পুষ্পা ২: দ্য রুল'।

Sreeleela in bollywood

এই ছবি মুক্তির আগে থেকেই দর্শকের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। 'পুষ্পা'র মতোই 'পুষ্পা ২'-এর গানগুলি অল্প দিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করে। এই ছবির জনপ্রিয় একটি গান হল 'কিসিক'। এই আইটেম গানের সঙ্গে নাচ করতে দেখা যায় শ্রীলীলাকে। প্রথম পরীক্ষায় উতরে যেতেই এবার বড়পর্দায় কাজের সুযোগ পেলেন তিনি। এবার বলিউডে পা রাখতে চলেছেন এই দক্ষিণী অভিনেত্রী।

শোনা যাচ্ছে, বলিউডে যে ছবিতে অভিনয় করবেন শ্রীলীলা সেই ছবির প্রযোজনার দায়িত্বে থাকবে ধর্ম প্রযোজনা সংস্থা। তবে, এখনও এই খবরে শিলমোহর দেননি এই প্রযোজনা সংস্থার কর্ণধার করণ জোহার। ছবিটির প্রযোজনার তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি প্রযোজনা সংস্থার নাম। আরও জানা যায়, বলিউডের এই ছবিতে শ্রীলীলার বিপরীতে নাকি অভিনয় করতে দেখা যাবে অভিনেতা কার্তিক আরিয়ানকে। এই খবর ছড়িয়ে পড়তেই কার্তিক ও শ্রীলীলার জুটিকে দেখার জন্য দর্শকের মনে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

অন্য দিকে, কার্তিক যে আগামী দিনে করণ জোহরের সঙ্গে কাজ করছেন, সেই খবর ছড়িয়েছে ইতিমধ্যেই। ধর্ম প্রযোজনা সংস্থার এক ছবিতে নায়ক তিনি। ছবির নাম, 'তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি'। পরিচালক সমীর বিদওয়ানস। দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলারও ধর্ম প্রযোজনা সংস্থার সঙ্গেই কাজ করার খবর ছড়িয়েছে। তবে কি এটিই সেই ছবি যেখানে কার্তিক ও শ্রীলীলকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে? প্রশ্ন জাগছে দর্শকের মনে। কিন্তু এটিই যদি বলিউডে অভিনেত্রী হিসাবে শ্রীলীলার প্রথম ছবি হয়, তাহলে এই ছবি যে বিশেষভাবে দর্শকের নজর কাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+