Allu Arjun: স্বস্তির নিঃশ্বাস অল্লু অর্জুনের! সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হওয়ার ঘটনায় জামিন পেলেন অভিনেতা
জেল নাকি জামিন? বিগত কয়েকদিন ধরে এই নিয়ে দীর্ঘ টানাপোড়েনে ছিলেন দক্ষিণী তারকা অল্লু অর্জুন। অবশেষে স্বস্তি পেলেন অল্লু অর্জুন। হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহের ঘটনায় জামিন পেলেন 'পুষ্পা' খ্যাত দক্ষিণী তারকা অল্লু অর্জুন।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনায় বিতর্কের কেন্দ্রে ছিলেন অভিনেতা অল্লু অর্জুন। এই ঘটনায় অল্লু অর্জুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।গত ১৩ ডিসেম্বর গ্রেফতার করা হয় অভিনেতাকে।

তবে, পরেরদিন তেলেঙ্গানা হাইকোর্টে অন্তর্বতী জামিন পান অল্লু অর্জুন। অবশেষে সেই অপরাধের বোঝা নামল অভিনেতার ঘাড় থেক। জামিন পেলেন অল্লু অর্জুন।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২'-এর বিশেষ প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছিল। তাঁর পুত্র এখনও হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার প্রেক্ষিতেই এফআইআর দায়ের হয়েছিল অল্লুর বিরুদ্ধে। আর তারপরই অভিনেতাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল।
জানা যায়, গত ১৩ ডিসেম্বর অল্লু-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। সেই দিনই দক্ষিণী অভিনেতার পাশাপাশি আরও দু'জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন সন্ধ্যা থিয়েটারের মালিকও।
গ্রেফতারের পরে অল্লু অর্জুনকে নিম্ন আদালতে পেশ করেছিল পুলিশ। সেইসময় বিচারক অল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তাঁর আবেদন মঞ্জুর করেছিল তেলঙ্গানা হাইকোর্ট।
৫০ হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছিল। তারপর অন্তর্বতী জামিন পেয়ে জেল থেকে বাড়ি ফিরে তিনি বলেছিলেন, "আমি ভাল আছি। চিন্তার কোনও কারণ নেই। সকলকে অনেক ধন্যবাদ। আমি একজন নাগরিক, আইন মেনে চলি। আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ায় আমি সহযোগিতা করব'।
এই ঘটনার পর আজ পাকাপাকিভাবে দায়মুক্ত হলেন অভিনেতা। আদালতে ভার্চুয়াল হাজিরা দিয়ে জামিনের আবেদন করেছিলেন অল্লু অর্জুন। সেই শুনানিতেই এদিন জামিন হয়েছে তাঁর। আপাতত নিজের জুবিলি হিলসের বাড়িতেই রয়েছেন অল্লু অর্জুন।












Click it and Unblock the Notifications