বলো দুগ্গা মাইকি..! জমজমাট শ্যুটিং সেট-এও চমক সৌরভের

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে বিভিন্ন মার্কেটে জমছে ভিড়। পাড়ার আড্ডায় ক্রমেই উঠে আসছে বিভিন্ন পুজোর থিম নিয়ে আলোচনা।

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে বিভিন্ন মার্কেটে জমছে ভিড়। পাড়ার আড্ডায় ক্রমেই উঠে আসছে বিভিন্ন পুজোর থিম নিয়ে আলোচনা। চেনা ছন্দে বাঙালি ফের একবার উমাকে বরণ করার অপেক্ষায় রয়েছে । আর তার প্রস্তুতিতে কোনও খামতি রাখতে রাজি নয় বাংলার কোনও প্রান্তই!

বলো দুগ্গা মাইকি..! জমজমাট শ্যুটিং সেট-এও চমক সৌরভের

এরই মধ্যে এবছরের পুজোয় বাঙালি পেতে চলেছে নয়া চমক। এক্কেবারে নতুন ভূমিকায় আসতে চলেছেন বাঙালির প্রিয় 'দাদা'। ২২ গজ থেকে টেলিভিশনের পর্দা কিংবা কমেন্ট্রি বক্স, তাঁর দাদাগিরি সবেতেই চলেছে এতদিন, এবার এক বিজ্ঞাপনী ভিডিওতে নয়া চমক নিয়ে হাজির হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু সৌরভ নন, ভিডিওতে থাকছেন বাংলা একাধিক তারকা। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে এক গানের ছন্দে মেতে উঠতে দেখা যাবে সকলকে। ভিডিও-র পরিচালনায় রাজ চক্রবর্তী।

Durga Puja Shoot @subhashreeganguly_real di director @rajchoco da

A post shared by Subhashree Ganguly FC Howrah (@subhashreegangulyfanclubhowrah) on

ভিডিওর শ্যুটিং এসে পড়েন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতও। এদিকে, বিজ্ঞাপনী ভিডিওতে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরত, রয়েছেন আরও এক নামী অভিনেত্রী। থাকছেন 'গাঙ্গুলি বাড়ির পুজো' নামের এই ভিডিও জুড়ে বেশ কিছু চমক অপেক্ষা করছে বলে খবর। সব মিলিয়ে জমজমাট এই শ্যুটিং -এ মধ্যমণি সেই সৌরভই!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+