সৌরভকে কটাক্ষ, টুইটারে সুশান্তকে একহাত নিলেন 'দাদা'-ভক্তরা

সুশান্তের টুইটের জবাবে একর পর এক পাল্টা টুইট ভেসে আসে সোস্যাল মিডিয়া জুড়ে। যেখানে দাদা-ভক্তরা পাল্টা আক্রমণ করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে।

কিছুদিন আগেই মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করে প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। ধোনির বায়োপিকে অভিনয় করার পর থেকেই সুশান্ত খুব ভালো বন্ধু হয়ে ওঠেন ধোনির। এমনটাই দাবি করেন দুজনের ঘনিষ্ঠরা। বন্ধুত্ব এতটাই গভীর যে, আইপিএল-এ অফ ফর্মে থাকা ধোনির সমালোচনা কিছুতেই মেনে নিতে পারছিলেন না সুশান্ত।

সৌরভকে কটাক্ষ, টুইটারে সুশান্তকে একহাত নিলেন 'দাদা'-ভক্তরা

এরপর হায়দ্রাবাদের বিরুদ্ধে ধোনি রানে ফিরে আসায়, ধোনিকে শুভেচ্ছা জানিয়ে এক টুইট করেন সুশান্ত। বিতর্ক তৈরি হয় সেই টুইটকে কেন্দ্র করেই। টুইটে সৌরভকে কটাক্ষ করেন সুশান্ত। কারণ, টি২০-তে ধোনির ফর্ম নিয়ে কিছুদিন আগে, ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে সমালোচনা করেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

টুইটে সুশান্তের বক্তব্য ছিল, ধোনিকে যা বলা হচ্ছে তা সঠিক নয়। পাশপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে , তিনি বলেন, "এখন কোথায় খেলার বিশেষজ্ঞরা ?আমি মাহির জন্য গর্বিত!" আর সুশান্তের এই টুইটেই রেগে আগুন সৌরভ ভক্তরা।

সুশান্তের টুইটের জবাবে একর পর এক পাল্টা টুইট ভেসে আসে সোস্যাল মিডিয়া জুড়ে। যেখানে দাদা-ভক্তরা পাল্টা আক্রমণ করেন অভিনেতা সুসান্ত সিং রাজপুতকে। ফলে সৌরভকে কটাক্ষ করা নিয়ে বিতর্কের উত্তাপ এখন রীতিমত টের পাচ্ছেন সুশান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+