আবারও একসঙ্গে জুটি বাধছেন সৌরভ-দর্শনা, তবে কোন সিনেমায় দেখা মিলবে তাঁদের

আবারও একসঙ্গে জুটি বাধছেন সৌরভ-দর্শনা, তবে কোন সিনেমায় দেখা মিলবে তাঁদের

আবারও একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন সৌরভ দাস ও দর্শনা বণিক। তবে তবে তা কিন্তু ছোটপর্দায় নয়, তাঁদের দেখা মিলবে বড় পর্দাতেই। ছবির নাম 'হৃদয়পুর'। ছবিটি পরিচালনা করেছেন সৌমজিৎ আদক।

আবারও একসঙ্গে জুটি বাধছেন সৌরভ-দর্শনা, তবে কোন সিনেমায় দেখা মিলবে তাঁদের

তবে কি নিয়ে ছবির গল্প ছবির গল্পটি গড়ে উঠেছে? একটি খুনকে কেন্দ্র করে গড়ে উঠছে ছবির গল্প। তারপরে প্রেম রহস্য তো আছেই। কোন চরিত্রে দেখা মিলবে সৌরভের? অভিনেতা শহরের একজন ছেলে। চাকরি সূত্রে গ্রামে যেতে হয় তাকে। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় মোড়লের মেয়ের। নাম শ্রেয়া। সেখানে তাঁর সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় নায়কের। সেখান থেকেই শুরু হয় রহস্য। প্রেম নাকি প্রতিশোধ কী লুকিয়ে আছে তা জানতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে আসন্ন সিনেমাটি।

সৌরভ দর্শনা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন অর্ণ মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন-সহ অন্যান্য কলা কুশলীরা। খুব তাড়াতাড়ি ছবির শুটিং শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। কলকাতার আনাচে কানাচে হবে ছবির শুটিং বলে জানা গিয়েছে। নতুন ছবিটির প্রযোজনা করছেন প্রদীপ বাজাজ ও অরিজিৎ বোস। হোয়াইটস ফেদারস প্রোডাকশন ও কলকাতা ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে 'হৃদয়পুর'। অপেক্ষায় ভক্তরা।

অপরদিকে, সোহম-স্বস্তিকারও এক নতুন সিনেমা আসছে। সিনেমাটির পরিচালনা করেছেন অর্জুন দত্ত ।পরিচালকের এই ছবিটি কিন্তু তৃতীয় ছবি। অভিনেত্রীর সঙ্গে পরিচালকের কাজ এটি দ্বিতীয়। এই ছবির একটি গানও মুক্তি পেয়েছে, নাম 'শোন শোন'। ছবির গল্পটি অন্যান্য গল্পের তুলনায় একটু আলাদা রকমের। অনুগামীরা জানতে চাইছেন, কী গল্প লুকিয়ে আছে এই সিনেমায়। এক উচ্চবিত্ত পরিবারের গৃহবধূর জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠে সিনেমায় গল্প। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্তকে। মল্লিকার ভূমিকায় করবেন তিনি। শ্রী অর্থাৎ শ্রীমতীর জীবনে মল্লিকার আগমন কী বদলে দেবে 'শ্রী'-এর জীবন? কেমন হবে আসন্ন সিনেমাটি, সেদিকেই চাতক পাখীর মত তাকিয়ে অনুগামীরা। শোনা যাচ্ছে ৮ জুলাই মুক্তি পেতে পারে আসন্ন সিনেমাটি।

রেকটি বাংলা সিনেমা মুক্তির অপেক্ষারত। ছবির নাম 'জোকার'। সেখানে ভাই ও বোনের চরিত্রে অভিনয় করবেন তাঁরা। ছবিটির পরিচালক ঋক চট্টোপাধ্যায়। তাঁরা ছাড়াও এই সিনেমায় দেখা যাবে চিকিৎসক অভিনেতা বি ডি মুখোপাধ্যায়কে। বড় পর্দায় এই প্রথম ডেভিউ করতে চলেছেন অভিনেতা ইন্দ্রনীল চৌধুরীও। তাঁকে আসন্ন সিনেমায় অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে। কিন্তু প্রশ্নটা গল্পটা ঠিক কী নিয়ে! এক মধ্যবিত্ত সাধারণ মায়ের সাধারণ পুত্র সে। যে ছেলে চোখের সামনে মাকে অন্যায়ের শিকার হতে দেখেছে। চোখের সামনে বোনের ধর্ষণ হতে দেখেছে। সমাজের চোখে সে আজ বেজন্মা। এ ভাবেই দিনের পর দিন বিনা প্রতিবাদে সব সহ্যের পরে এক দিন প্রতিবাদে ফেটে পড়ে সে। আইন তুলে নেয় নিজের হাতে। তার ভিতর থেকে বেরিয়ে আসে 'জোকার'। যে নিজের মতো করেই সকলকে শাস্তি দিতে শুরু করেন । ছবিটি রিলিজ হবে সিনেরিও ফিল্মসের ছাতায়, ইন্দ্রনীল চৌধুরীর প্রযোজনায়। কেমন হবে আসন্ন সিনেমাটি! সেদিকেই তাকিয়ে সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+