Soumitrisha kundu:জিৎ-এর সঙ্গে সিনেমা করা হল না 'মিঠাই'য়ের! কে হচ্ছেন নতুন নায়িকা
Soumitrisha kundu: ছোট পর্দায় ডেবিউ করে বড় পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন, বাংলা বিনোদনের ক্ষেত্রে এমন উদাহরণ নেহাত কম নয়। যীশু থেকে আবির, মিমি থেকে পায়েল, সবাই নিজের কেরিয়ার শুরু করেছিলেন ছোট (Soumitrisha kundu) পর্দা দিয়েই।
আর সেই রেশ এখনও জারি টলি মিডিয়ায় (Tollywood)। সম্প্রতি ঈশা সাহা হন কিংবা শ্বেতা ভট্টাচার্য, সিরিয়াল থেকে তাঁদের সিনেমার সফর সফল হয়েছে বেশ ভালো রকমই। আর সেই তালিকায় এখন নাম লেখাতে চলেছেন বাংলা সিরিয়াল জগতের আরও দুই জনপ্রিয় নায়িকা। সৌমিতৃষা (Soumitrisha kundu) আর দেবচন্দ্রিমা (Debchandrima)।

তবে এবার সিরিয়ালে তাঁদের টিআরপি লড়াইয়ের মতোই বড় পর্দার নায়ক নিয়েও বেশ চমক দিলেন এই দুই নায়িকা। একজন দেব ( Dev) তো অপরজন জিতের বিপরীতে অভিনয় করে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন।
তবে এক্ষেত্রে সৌমিতৃষাকে কিছুটা টেক্কা দিলেন দেবচন্দ্রিমা। সুপারস্টার জিতের বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি, এমনটাই খবর এল সামনে। তবে তিনি নন, বরং সকলের প্রিয় মিঠাই সৌমিতৃষা কুণ্ডুকেই নাকি প্রথম (Soumitrisha kundu) পছন্দ ছিল জিতের (Jeet)।
কিন্তু কিছু কারণে শিকে ছিড়ল চারু ওরফে দেবচন্দ্রিমার। হাতে বেশ কিছু কাজ থাকার জন্য জিতের ছবির জন্য সময় দিতে পারেননি সৌমিতৃষা, তাই তাঁর জায়গায় এলেন দেবচন্দ্রিমা। জানা যাচ্ছে, ছবির নাম 'বুমেরাং' ( Boomerang movie)। একজোড়া জুটি থাকছে এই ছবিতে। মুখ্য জুটি জিৎ এবং রুক্মিনী মৈত্র আর দ্বিতীয় জুটি দেবচন্দ্রিমা এবং বল্লভপুরের রূপকথা খ্যাত অভিনেতা সত্যম রায়চৌধুরী।
অপরদিকে সৌমিতৃষা জানিয়েছেন, 'প্রধান' এর আগেই একটি ছবির প্রস্তাব এসেছিল তাঁর কাছে। কিন্তু ছবির শুটিং শুরু হবে তাড়াতাড়ি, আর তখন তিনি অসুস্থও ছিলেন। তাই প্রস্তাব ফেরাতে হয়েছিল তাঁকে।
প্রসঙ্গত, দেব ও রুক্মিণী অভিনীত কিশমিশ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দেবচন্দ্রিমা। তবে এবার যে বড় পর্দায় বেশ জোড়াল এন্ট্রি নিতে চলেছেন তিনি, তাতে খুশি ফ্যান মহলও।












Click it and Unblock the Notifications