স্ক্রিনে ফিরছেন সৌমিত্র-তনুজা, মুক্তি পেল 'সোনার পাহাড়' ছবির ট্রেলার
বহু বছর বাদে বাংলা ছবিতে ফিরছেন তনুজা। তাও আবার অনস্ক্রিন তাঁকে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে।
বহু বছর বাদে বাংলা ছবিতে ফিরছেন তনুজা। তাও আবার অনস্ক্রিন তাঁকে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। তনুজা-সৌমিত্র নাম দুটি একসঙ্গে উঠলেই, বাঙালির মনে কোথাও যেন 'তিন ভুবনের পারে' ছবিটির কথা মনে পড়ে যায়। এবার এই জুটিকে দেখা যাবে 'সোনার পাহাড় ' ছবিতে। ছবির পরিচালনা করেছেন আরেক গুণী অভিনেতা, পরমব্রত চট্টোপাধ্যায়।

আজই মুক্তি পেয়েছে 'সোনার পাহাড়' ছবির ট্রেলার। এক মা ছেলের সম্পর্ক, আর সম্প্কের মাঝের শূণ্যতা নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও তনুজা ছাড়াও রয়েছেন, যীশু সেনগুপ্ত। সম্পর্কের দিক কীভাবে কখন বদলে যআয়, কে কার জায়গা নিয়ে নেয় বলা খুবই কঠিন। আর সেই সমস্যাতেই পড়ে জ্বলতে থাকা এক মায়ের কাহিনি বলছে 'সোনার পাহাড়'। 'সোনার পাহাড়' দুই অসম বয়স্কের বন্ধুত্বের এক গল্প তুলে আনছে।
Its tricky playing a part in your own piece, have tried play Rajdeep with as much objectivity as I can, as it's a part really close to my heart! Presenting Rajdeep, played by yours truly! #ShonarPahar @greentouchent @neelinc @Jisshusengupta @pssent @SISE_IN pic.twitter.com/hnZw0sJrXk
— parambrata (@paramspeak) April 22, 2018
ছবিতে তনুজার চরিত্রটির নাম উপমা। যিনি আরও চাঁর পাঁজন বাঙালি মায়ের না বলা দুঃখের উপমা হয়ে রয়েছেন ছবিতে। ৭০ বছরের এই মহিলার ছেলে সৌম্য। যাঁর চরিত্রে রয়েছেন যীশু সেনগুপ্ত। আর রাজদীপ নামেস চরিত্রটিতে রয়েছেন পরমব্রত। গল্পে দেখানো হয়েছে, সৌম্যর মা কলকাতায় একা থাকেন। আর ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও ভালো নয়। ছেলের সেই জায়গা পূরণে কোথাও এগিয়ে আসেন ছেলের বন্ধু রাজদীপ।












Click it and Unblock the Notifications