নাসিরুদ্দিন-সৌমিত্র প্রথমবার একসঙ্গে সেলুলয়েডে আসছেন! ফিল্মের বিষয়বস্তু কী

ভারতীয় চলচ্চিত্রে দুই স্বনামধন্য় ব্যক্তিত্ব এবার একই সঙ্গে একই ছবিতে! সব কিছু ঠিকঠাক থাকলে, শোনা যাচ্ছে এবার দুই অসামান্য শিল্পীকে একসঙ্গে দেখা যেতে চলেছে পরিচালক শৈবাল মিত্রর ফিল্ম 'দেবতার গ্রাস'-এ

ভারতীয় চলচ্চিত্রে দুই স্বনামধন্য় ব্যক্তিত্ব এবার একই সঙ্গে একই ছবিতে! সব কিছু ঠিকঠাক থাকলে, শোনা যাচ্ছে এবার দুই অসামান্য শিল্পীকে একসঙ্গে দেখা যেতে চলেছে পরিচালক শৈবাল মিত্রর ফিল্ম 'দেবতার গ্রাস'-এ।

নাসিরুদ্দিন-সৌমিত্র প্রথমবার একসঙ্গে স্ক্রিনে আসছেন! ফিল্মের বিষয়বস্তু কী

জেরোম লরেন্স ও রবার্ট লি-র লেখা 'ইনহেরিট দ্য উইন্ড' উপন্যাস অবলম্বনে আসতে চলেছে শৈবাল মিত্রর ছবি 'দেবতার গ্রাস'। এর আগে, 'চিত্রকর','সজারুর কাঁটা'-র মত ছবি বাংলা চলচ্চিত্রকে উপহার দিয়েছেন শৈবাল মিত্র। এবার তাঁর 'দেবতার গ্রাস' আসতে চলেছে তিনটি ভিন্ন ভাষায়। বহুদিন ধরেই এই ছবি নিয়ে ভাবনা চিন্তা সুরু করেছেন বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান শৈবাল মিত্র।শোনা যাচ্ছে, সাম্প্রদায়িকতা, ধর্মবিশ্বাস ও অসহিষ্ণুতা নিয়ে এক ভিন্ন ধরনের ছবি আসতে চলেছে শৈবাল মিত্রের হাত ধরে।

সর্ভভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শৈবাল মিত্র জানিয়েছেন, হিল্লোলগঞ্জ নামে এক ছোট্ট শহরের প্রেক্ষাপটে এই ছবির গল্প তৈরি হতে চলেছে। সেখানের খ্রিস্টান ধর্মাবলম্বী আদিবাসী সম্প্রদায়কে নিয়ে গল্পের মূল কাহিনি। সেই এলাকায় কুণাল জোসেফের চরিত্র ঘিরেই গল্পের চিত্রনাট্য আবর্তিত হয়েছে। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহ ছাড়াও থাকছেন কৌশিক সেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+