কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়! করোনা আক্রান্ত অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে কী জানা যাচ্ছে
ক্ষীরদা পুরোদস্তুর লড়াই চালিয়ে যাচ্ছেন! আপাতত দক্ষিণ কলকাতার এক নামী হাসপাতালের আইটিইউতে ভর্তি রয়েছেন বাংলার ম্যাটিনি আইডল সৌমিত্র চট্টোপাধ্যায়। সেখানে রাইলস টিউবের মাধ্যমে খাবার খাওয়ানো হচ্ছে অভিনেতাকে। তবে তাঁর স্নায়বিক যে সমস্যা তৈরি হয়েছিল, তা এখনও কাটেনি। এরই মধ্যে বাঙালির চলচ্চিত্রের প্রাণপুরুষ অসুস্থতার সঙ্গে সমান তালে লড়ছেন।

জানা গিয়েছে, তাঁর শরীরে জ্বর এখনও আছে। আর তা নিয়েই উদ্বেগ রয়েছে। অভিনেতার তন্ত্রাচ্ছন্ন ভাব কাটেনি, এদিকে তারই মাঝে অস্থিরতা রয়েছে শরীরে। করোনার কারণে তাঁর প্লাজমা থেরাপির চিকিৎসা চলছে। তবে হাসপাতাল সূত্রের খবর, প্রয়োজন পড়লে তাঁকে ভেন্টিলেশন দিতে হতে পারে। এদিকে, বাংলার এক প্রথম সারির সংবাদপত্রের খবর অনুযায়ী, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে প্রস্টেট সংক্রমণের চিহ্ন মিলেছে। আর সেই সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত মস্তিষ্কে ও ফুসফুসে ছড়িয়েছে সংক্রমণ। এদিকে,৮৪ বছরের প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য ১২ সদস্যের মেডিক্যাল টিম তৈরি করেছে হাসপাতাল। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই টিমে রয়েছেন ২ জন সরকারি হাসপাতালের চিকিৎসক। প্রতি মুহূর্তে চলছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরের ওপর মনিটারিং।












Click it and Unblock the Notifications