সৌমিত্র চট্টোপাধ্যায় এখনও সংকটে! রাখা হল বাইপ্যাপ সাপোর্টে

সৌমিত্র চট্টোপাধ্য়ায় এখনও সংকটজনক! রাখা হল বাইপ্যাপ সাপোর্টে

ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। হাসপাতাল সূত্রের খবর স্নায়বিক সমস্যা এখনও রয়েছে। ৮৪ বছরের অভিনেতাকে সোমবার রাতেই নন ইনভেসিভ বাইপ্যাপ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

সৌমিত্র চট্টোপাধ্য়ায় এখনও সংকটজনক! রাখা হল বাইপ্যাপ সাপোর্টে

সোমবার হাসপাতালের বুলেটিনে জানানো হয় যে করোনা আক্রান্ত অভিনেতার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রের খবর খানিকটা মানসিক স্মৃতিভ্রম শুরু হয়েছে তাঁর। মাঝে মাঝেই তিনি উত্তেজিত হয়ে পড়ছেন।তাঁর শরীরে জ্বর এখনও আছে। আর তা নিয়েই উদ্বেগ রয়েছে। অভিনেতার তন্ত্রাচ্ছন্ন ভাব কাটেনি, এদিকে তারই মাঝে অস্থিরতা রয়েছে শরীরে। করোনার কারণে তাঁর প্লাজমা থেরাপির চিকিৎসা চলছে। তবে হাসপাতাল সূত্রের খবর, প্রয়োজন পড়লে তাঁকে ভেন্টিলেশন দিতে হতে পারে।

ইতিমধ্য়েই অভিনেতার আমআরআই করানো হয়েছে। তাতে দেখা গিয়েছে সেভাবে সমস্যা বিশেষ কিছু নেই।
এদিকে,৮৪ বছরের প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য ১২ সদস্যের মেডিক্যাল টিম তৈরি করেছে হাসপাতাল। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই টিমে রয়েছেন ২ জন সরকারি হাসপাতালের চিকিৎসক। প্রতি মুহূর্তে চলছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরের ওপর মনিটারিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+