'সৌমিত্র কাকু বলে ডাকতাম', প্রয়াণের খবরে আবেগ চেপে রাখতে না পেরে কী বললেন অপর্ণা

'সৌমিত্র কাকু বলে ডাকতাম', প্রয়াণের খবরে আবেগ চেপে রাখতে না পেরে কী বললেন অপর্ণা

তখন ১৪ বছরের অপর্ণা। একদিকে সত্যজিত রায় অন্যদিকে সৌমিত্রচট্টপাধ্যায়। আর এই দুই স্বনামধ্যনের সঙ্গে চলছিল 'সমাপ্তি' ছবির শ্যুটিং। সেই সমস্ত পর্বের কথা এদিন ১৫ নভেম্বর যেন ফিরে ফিরে আসছিল অপর্ণা সেনের কণ্ঠে।

সৌমিত্রের প্রয়াণে শোকস্তবব্ধ অপর্ণা

সৌমিত্রের প্রয়াণে শোকস্তবব্ধ অপর্ণা

ফিল্মের সেটে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে তিনি 'সৌমিত্র কাকু' বলে ডাকতেন তিনি কিশোরী অপর্ণা সেন। এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর পেয়ে অপর্ণা বলেন, ' কাকু বলে ডেকেছি তখন, কিন্তু পরে যখন সৌমিত্র বলে ডাকতাম, তখনও কোথাও শ্রদ্ধাটা থেকে গিয়েছিল। '

'মেয়েটা পড়াশোনা করে..'

'মেয়েটা পড়াশোনা করে..'

কয়েকদিন আগে 'বহমান' ছবির শুটিংয়ে অপর্ণা সেনেরে সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেন। সেই সময় অপর্ণা তাঁকে একটি বই কিনে দিয়েছিলেন। অপর্ণা জানান , বই পেয়ে খুশি ওই প্রবীণ অভিনেতা আড়ালে পরিচালককে বলেন'মেয়েটা এখনও পড়াশোনা করে'। এই স্নেহের আবরণ ভুলতে পারছেন না অপর্ণা।

খুব খ্যাপাতেন!

খুব খ্যাপাতেন!

অপর্ণা সেন বলেন, পরিচালনার কাজ তিনি শুরু করার পর থেকে সৌমিত্র বাবু তাঁকে খুব খ্যাপাতেন। মাঝে মাঝেই বলতেন, 'তুমি তো বড় পরিচালক আমাকে ছবিতে নিচ্ছ না'। এরপর আসে 'পারমিতার একদিন"ষ এখনও অপর্ণার কাছে সেই ছবিতে সৌমিত্র অভিনয় সেরা হয়ে রয়েছে।

 কান্না ধরা গলায় অপর্ণা

কান্না ধরা গলায় অপর্ণা

অপর্ণা সেন এদিন কার্যত কান্না ধরায় গলায় নিজের আবেগ চেপে রাখতে পারেননি। তিনি বারবার বলেন, , বাকি শুভানুধ্যায়ীদের মতো তিনিও ভেবেছিলেন, যে সৌমিত্র চট্টোপাধ্যায় ফিরে আসবেন। তবে শেষ রক্ষা হয়নি!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+