অস্কার কমিটিতে আমন্ত্রণ পেয়ে কী প্রতিক্রিয়া সৌমিত্র-মাধবীর! শাহরুখ সহ আমন্ত্রণ পেলেন আর কারা
অস্কার কমিটিতে আমন্ত্রণ পেয়ে কী প্রতিক্রিয়া সৌমিত্র-মাধবীর! শাহরুখ সহ আমন্ত্রণ পেলেন আর কারা
অস্কার কমিটিতে সদস্যপদ গ্রহণের আমন্ত্রণ পেলেন বাংলার ম্যাটিনি আইডল সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বর্ণযুগের অভিনেত্রী মাধবী মুখোপাধ্য়ায়। ৯২৮ জনের মধ্যে এবছরে এই কমিটিতে আমন্ত্রণের জন্য চূড়ান্ত করা হয়। আর তাঁদের মধ্যে রয়েছেন সত্যজিতের 'চারুলতা' ছবির দুই স্বনামধন্য অভিনেতা ও অভিনেত্রী সৌমিত্র ও মাধবী।

সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায় ছাড়াও এই কমিটির সদস্যপদের আমন্ত্রণ পেয়েছেন বলিউড 'বাদশা'শাহরুখ খান। 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার অফ আর্ট অ্যান্ড সায়েন্স'-এর সদস্যপদ গ্রহণের আমন্ত্রণ পান ভারতীয় চলচ্চিত্রের অন্যতম গুণী অভিনেতা নাসিরুদ্দিন শাহ , ইরফান খান, তাব্বু, মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, আলি ফজল,আদিত্য চোপড়ারা। বাংলা চলচ্চিত্রের প্রোডাকশান ডিজাইনার সুব্রত চক্রবর্তী ও অমিত রায়ের নামও তালিকায় জায়গা করে নিয়েছে। এছাড়াও ডিজাইনার মণীষ মালহোত্রা ও ডলি আলুওয়ালিয়া এই তালিকায় রয়েছেন। 'দঙ্গল' ছবির এডিটর বাল্লু সলুজাও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়।
এখনও আমন্ত্রণ পত্র হাতে পাননি সৌমিত্র-মাধবীরা। তবে এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌমিত্র চট্টোপাধ্যায় জানিয়েছেন, খবরটা পেয়ে তিনি আনন্দিত। অ্যামেরিকান মোশন পিকচার্স অস্কারটা অর্গানাইজ় করে। তারা সারা পৃথিবী থেকে ৯২৮ জনকে বাছাই করেছে সম্মান দেওয়ার জন্য। সেই তালিকায় তিনি থাকতে পেরে খুশি, তবে আমেরিকা গিয়ে কোনও কাজ করা শারীরিকভাবে তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে আমন্ত্রণ পত্র হাতে পেলে বিষয়টি তাঁরকাছে স্পষ্ট হবে বলে জানিয়েছেন তিনি। একই সুর মাধবী মুখোপাধ্যায়ের গলাতেও। তিনিও অপেক্ষায় রয়েছেন চিঠির। চবে এই সম্মানে তিনি যে খুশি, সেটা প্রতিক্রিয়ায়া জানাতে ভোলেননি মাধবী মুখোপাধ্যায়।












Click it and Unblock the Notifications