সফিস্টিকেটেড হকার, অঞ্জন দত্তকে নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন স্যান্ডি সাহা
সফিস্টিকেটেড হকার, অঞ্জন দত্তকে নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন স্যান্ডি সাহা
ইউটিউবার ও ডিজিটাল মিডিয়া নিয়ে বেশ কিছুদিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় সরব হন অঞ্জন দত্ত। ইউটিউবার ও ডিজিটাল প্ল্যাটফর্মে যাঁরা কনটেন্ট তৈর করেন, তাঁদের নিয়ে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অঞ্জন দত্ত। তাঁর নতুন সিনেমা 'মার্ডার ইন দ্য হিলস’ নিয়ে যেসব সমালোচনা ও মিম বানানো হয়েছে, এটা তারই জবাব বলে মনে করছেন অনেকে।

ইউটিউবার ও ডিজিটাল মিডিয়া নিয়ে সমালোচনা
অঞ্জন দত্ত ইউটিউবার ও ডিজিটাল মিডিয়ার সঙ্গে হকারদের তুলনা করেন এবং তিনি এও জানান যে অনেকেরই 'শ'-এর দোষ রয়েছে। তিনি মধ্যমেধা নিয়েও সমালোচনা করেন। এই পোস্টের পর অনেক ইউটিউবাররাই অঞ্জন দত্তকে মোক্ষম জবাব দিয়েছেন।

অঞ্জন দত্তকে জবাব স্যান্ডির
এবার কথা বলতে ছাড়লেন না খোদ স্যান্ডি সাহাও। সোশ্যাল মিডিয়ায় ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটার ও ইনফ্লুয়েঞ্জার হিসাবেই পরিচিত স্যান্ডি। ওয়ান ইন্ডিয়া বাংলার ফেসবুক লাইভে এসে স্যান্ডি প্রথমেই জানান যে তিনি নিজে অঞ্জন ভক্ত। স্যান্ডি বলেন, 'কিছু কিছু ফিল্ম রিভিউ যাঁরা করেন তাঁদের 'শ'-এর উচ্চারণে দোষ রয়েছে আমি সেটা মানি। কারণ আমারও এমন কিছু চেনা-পরিচিত এমন অনেকে রয়েছেন, যাঁরা পেছনে বড় বড় হলিউডি পরিচালকদের ছবি লাগিয়ে সিনেমা নিয়ে কথা বলছেন, তাঁদের নিজেদের কোনও আইডিয়া নেই, তাঁরা ইউটিউবে ভিউয়ার্স বাড়ানোর জন্য এটা করে, তাঁদের সিনেমা সমালোচনা করার মতো মেধা নেই।'

ইউটিউব কমিউনিটিকে অপমান ঠিক হয়নি
তবে স্যান্ডি এও জানান যে তাঁর কোনও অধিকার নেই পুরো ইউটিউব কমিউনিটিকে অপমান করা। স্যান্ডি বলেন, 'আমিও অঞ্জন দত্তের বেলা বোস শুনে বড় হয়েছি, আমিও তাঁর ভক্ত, তিনি কোনওভাবেই ইউটিউব কমিউনিটিকে হকার বলতে পারেন না, তিনি হকার সম্প্রদায়কে ছোট করলেন। অঞ্জন দত্ত এও বলেছেন যে ইউটিউব যদি না থাকত তবে তাঁরা হকারি করতেন, হ্যাঁ হয়ত করতে হত। আমি ওঁনাকে একটা কথা বলছি যদি ওঁনার টেলিভিশন মিডিয়া না থাকত, সিনেমা হল না থাকত, কোনও শো না হত তবে অঞ্জন দত্তকেও বেলা বোস গেয়েই পয়সা উপার্জন করতে হত, এখন যেহেতু আছে তাই তিনি করছেন। সেরকমই আমাদের ইউটিউব রয়েছে তাই আমরা সেটা করছি। তবে আমি অঞ্জন দত্তের কাজ ও ব্যক্তি অঞ্জন দত্তকে পছন্দ করলেও তাঁর মন্তব্যকে সমর্থন করছি না।'

অঞ্জন দত্তকে সফিস্টিকেটেড হকার অ্যাখা
স্যান্ডি সাহা এও জানান যে তিনি তাঁর ওয়েব সিরিজ 'মার্ডার ইন দ্য হিলস' একজন ক্রিয়েটারকে দিয়েই প্রচার করিয়েছেন, অঞ্জন দত্তের একজন হকারকে দিয়ে প্রচার করানো উচিত হয়নি। স্যান্ডি জানিয়েছেন, অঞ্জন দত্ত একজন সফিস্টিকেটেড হকার।












Click it and Unblock the Notifications