Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সূর্যবংশম আর দেখানো হবে না সেট ম্যাক্সে! সামনে এল বড় খবর

সূর্যবংশম আর দেখানো হবে না সেট ম্যাক্সে! সামনে এল বড় খবর

শুধু ভারত নয়, গোটা বিশ্বের বিনোদনের ইতিহাসেই বোধহয় এরকম কোনও ঘটনার রেকর্ড নেই যে কোনও চ্যানেলের সাক্ষর হয়ে উঠেছে কোনও নির্দিষ্ট একটি সিনেমা। কিন্তু কিছুটা সেইরকমই উদাহরণ কায়েম করেছেন হীরা ঠাকুর ওরফে ভানুপ্রতাপ সিং ওরফে বলিউডের বিগ বি। এতক্ষণে খানিক স্পষ্ট যে কোন সিনেমা আর কোন চ্যানেলের কথা হচ্ছে, অবশ্যই প্রসঙ্গ হল বিখ্যাত হিন্দি বিনোদন চ্যানেল 'সেট ম্যাক্স' এবং হিট সিনেমা 'সূর্যবংশম' নিয়ে। একটি দুটি নয়, বরং বছরের পর বছর ধরে সেট ম্যাক্সে এই সিনেমা প্রায় প্রতিদিন দেখানো হয়েছে অমিতাভ বচ্চন অভিনীত এই সিনেমা। আর যা নিয়ে হাজার আলোচনা, মিম কম কিছু হয়নি। কিন্তু সেই যুগান্তকারী সিনেমা এবং চ্যালেনের এই দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক নাকি এবার ছিন্ন হতে চলেছে! অন্তত এমনটাই খবর আসছে সামনে।

'সেট ম্যাক্স' মানেই 'সূর্যবংশম'

'সেট ম্যাক্স' মানেই 'সূর্যবংশম'

বিখ্যাত হিন্দি বিনোদন চ্যানেল 'সেট ম্যাক্স'এর সমার্থক হয়ে উঠেছে যে সিনেমা তা হল 'সূর্যবংশম'। অমিতাভ বচ্চন-অভিনীত ছবির স্বত্ব জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের উপর নির্ভর করে যার ফলে বারবার চলচ্চিত্রটি সম্প্রচারিত করে থাকে এই বিখ্যাত টিভি চ্যানেল সোনি ম্যাক্স বা 'সেট ম্যাক্স'। তবে একটি সিনেমা এত বেশিবার কোনও চ্যানেলে দেখানোর কারণ হিসেবে অবশ্যই উঠে আসে কারণ। আর তা হল 'সূর্যবংশম' জনপ্রিয়তার দিক থেকে হয়ে উঠেছে একটি কাল্ট সিনেমা যা ব্যাপক ভাবে পছন্দও করেন দর্শকরা। আর দীর্ঘ প্রায় আড়াই দশক ধরে প্রায় প্রতিদিন এই চ্যানেলে এই নির্দিষ্ট সিনেমাটির সম্প্রচার এককথায় একটি মিথে পরিণত হয়েছে।

'হীরা ঠাকুর' আর 'জেহরিলি ক্ষীর'

'হীরা ঠাকুর' আর 'জেহরিলি ক্ষীর'

বর্তমানে 'টেকস্যাভি' দুনিয়ায় এতদিন ধরে বরাবর নেটিজেনরা লক্ষ্য করেছে যে কীভাবে দীর্ঘ ২৩ বছর ধরে সিনেমাটি সেট ম্যাক্সে প্রাধান্য পায়। এবং এই বিষয়ে নানা রকমের কৌতুক এবং একাধিক মিমও তৈরি হয়েছে, যেগুলি দাবানলের মতো ছড়িয়ে গিয়েছে নেট দুনিয়ায়। বিশেষত এর একাধিক সংলাপ এবং তারই মধ্যে 'জেহরিলি ক্ষীর' দৃশ্যটি বিশেষ করে মিমের জগতে কিংবদন্তি হয়ে উঠেছে। এছাড়াও মজার বিষয় হল যে ক্রিকেট লিগ আইপিএল সোনি থেকে স্টার নেটওয়ার্কে চলে যাওয়া সত্ত্বেও আইপিএল মরসুমে সূর্যবংশম এবং সেট ম্যাক্স নিয়ে নানা মিম অব্যাহত থাকে নেট দুনিয়ায়।

 শেষ হচ্ছে স্বত্ব!

শেষ হচ্ছে স্বত্ব!

তবে সম্প্রতি সামনে এসেছে 'সেট ম্যাক্স' এবং 'সূর্যবংশম' নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য। সূর্যবংশম-সেট ম্যাক্সের যে 'এক্সক্লুসিভ অ্যাসোসিয়েশন' সেটি শেষ হতে চলেছে আগামী দুই বছরের মধ্যে। ২০২৪-২০২৫ সালে শেষ হয়ে যাবে সেট ম্যাক্সের সঙ্গে 'সূর্যবংশম' নির্মাতাদের এই চুক্তি। বিখ্যাত প্রযোজনা সংস্থা 'গোল্ডমাইনস টেলিফিল্মস'-এর কর্ণধার মনীশ শাহ জানিয়েছেন, এইবার স্বত্ব শেষ হয়ে গেলে, গোল্ডমাইনস আবার সেট ম্যাক্সে 'সূর্যবংশম'এর স্বত্ব রিনিউ করবে না।

মনীশ শাহের পরবর্তী পদক্ষেপ হল 'সূর্যবংশম'কে তাঁর বলিউড টিভি চ্যানেল 'ডিংচ্যাক বলিউড'এ সম্প্রচার করা।

'সূর্যবংশম'এর কলাকুশলী

'সূর্যবংশম'এর কলাকুশলী

বলিউডের অন্যতম এই কাল্ট সিনেমা 'সূর্যবংশম'এ দ্বৈত চরিত্র ভানু প্রতাপ সিং এবং হীরা ঠাকুর-এর চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। এছাড়াও এই সিনেমায় অমিতাভের বিপরীতে দেখা গিয়েছে প্রয়াত অভিনেত্রী সৌন্দর্য, বিখ্যাত দক্ষিণী অভিনেত্রী জয়সুধা, অনুপম খের, কাদের খান, শিবাজি সত্যম, বিন্দু এবং নেগেটিভ চরিত্রে মুকেশ ঋষিকে। ইভিভি সত্যনারায়ণ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+