এই চরিত্রটিতে অভিনয়ের সুযোগের জন্য 'টাফ ফাইট'-এ অক্ষয়, হৃতিক, জন, অজয়রা! জল্পনা তুঙ্গে
স্বপ্নের উড়ানের আশা নিয়ে এক সাধারণ মানুষের অসাধারণ লড়াই জিতে নেওয়ার কাহিনি বর্ণনা করেছে ছবি 'সুরারাই পত্রু'। তামিল স্টার সুরিয়া অভিনীত এই ছবিটিতে অভিনয়ের দৌলতে কার্যত দর্শক মন মাত করে দেন। এহেন সুপারস্টার ছবিতে যে ভূমিকায় অভিনয় করেছেন তার নাম 'মারা'।

এবার 'সুরারাই পতর্ু' ছবির রিমেক হতে চলেছে বলিউডে। আর তার জন্যই এবার ছবির মূল অভিনেতার মুখ খুঁজছেন নির্মাতারা। শোনা যাচ্ছে সুরিয়া অভিনীত ছবিটিতে সুরিয়ায় চরিত্র 'মারা' র ভূমিকায় অভিনয়ের জন্য বলিউডের তিন নায়কের নাম বেছে নেওয়া হয়েছে।
এই বেছে নেওয়া নামগুলির মধ্যে রয়েছেন হৃতিক রোশন, অক্ষয় কুমার, অজয় দেবগন এবং জন আব্রাহাম। বলিউডের চার 'মাচো'সুপারস্টারের মধ্যে আপাতত এই ছবির নায়কের ভূমিকার নাম নিয়ে অজান্তেই টাফ ফাইট শুরু হয়েছে। জিআর গোপীনাথের জীবন নিয়ে লেখা বই 'সিম্পলি ফ্লাই' বইয়ের আধারে এই কাহিনি লেখা হয়েছে। সেই কাহিনি নিয়েই ছবি 'সুরারাই পত্রু'। তবে হিন্দি রিমেক ছবিতে শেষ হাসি কে হাসবেন, তা নিয়ে রয়েছে জোর জল্পনা।
প্রসঙ্গত, ক্যাপ্টেন গোপীনাথের জীবনের ওপর আধারিত এই কাহিনি। তামিল ছবিটিতে দেখানো হয়েছে স্বাধীনতা পরবর্তী জমানায় কীভাবে প্রাইভেট অ্যাভিয়েশন সংস্থাগুলি নিজেদের তিলে তিলে তৈরি করতে কত বড় ব্যবসায়িক চ্যালঞ্জে পড়ে যেত। তেমনই একজন ডেকান এয়ারলাইন্সের গোপীনাথ। এবার তাঁর কাহিনি রচিত হবে বলিউডের সেলুলয়েডে।












Click it and Unblock the Notifications