Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জিয়া খানের আত্মহত্যার ঘটনায় বেকসুর খালাস হলেন সূরজ পাঞ্চোলি, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর মায়ের

অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার মামলায় বেকসুর খালাস হলেন প্রেমিক সূরজ পাঞ্চোলি। সিবিআই আদালত সূরজকে নির্দোষ প্রমাণ করেছে। জিয়া মৃত্যুর পর সেই সময় অভিযোগের তীর উঠে প্রেমিক সূরজ পাঞ্চোলির দিকে। তবে আজ, শুক্রবার আদালত কিন্তু সূরজকে নির্দোষ প্রমাণ করে দিলেন।

মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক এএস সৈয়দ জানিয়েছেন, জিয়া খান আত্মহত্যার ঘটনায় প্রমাণের অভাবে আদালত সূরজ পাঞ্চোলিকে দোষী সাব্যস্ত করতে পারে না। তাই তাঁকে বেকসুর খালাস করা হল।

জিয়া খানের আত্মহত্যার ঘটনায় বেকসুর খালাস হলেন সূরজ পাঞ্চোলি

এই মামলায় রায় দানের পর অভিনেত্রী জিয়া খানের মা রাবিয়া খান জানান, আমি এখনও বলছি এটা আত্মহত্যার ঘটনা নয়, আমার মেয়েকে খুন করা হয়েছে। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। আমি এজেন্সির কাছে সমস্ত প্রমাণ জমা দিয়েছিলাম, কিন্তু তাঁরা কিছুই করেনি। এই রায়ের মোটেই খুশি হননি তিনি।

জিয়া খানের আত্মহত্যার ঘটনায় বেকসুর খালাস হলেন সূরজ পাঞ্চোলি

জিয়া খানের মৃত্যুর পর অভিনেতা আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাবের ছেলে অভিনেতা সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, সূরজ নাকি জিয়া খানকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন। জুহুর বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল অভিনেত্রী জিয়া খানের দেহ। সেখান থেকেই উদ্ধার হয়েছিল ছ’পাতার একটি চিঠি। আর তা থেকেই অভিযোগের তীর উঠে সূরজের বিরুদ্ধে।

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কর্মকর্তারা ১০ জুন চিঠিটি উদ্ধার করেছিলেন। চিঠিটি জিয়া খানই লিখেছিলেন, সেখানে তিনি জানিয়েছিলেন, তাঁর প্রেমিক সূরজ পাঞ্চোলির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু সূরজ জিয়াকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করতেন। যার জন্যই তিনি আত্মহত্যা করেছেন। শুক্রবার সেই মামলার রায় দানের দিন।

জিয়া খানের আত্মহত্যার ঘটনায় বেকসুর খালাস হলেন সূরজ পাঞ্চোলি


গত বছর বম্বে হাইকোর্ট জিয়া খানের মৃত্যুর মামলার নতুন করে তদন্ত চাওয়াতে তারা সেই আবেদন খারিজ করেছেন। সিবি আই আদালতে অভিনেত্রী জিয়া খানের মা গোপন জবানবন্দি দেওয়ার সময় জানিয়েছিলন, সূরজ জিয়াকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করত, সেই সঙ্গে অনেক খারাপ কথাও শোনাত। তবে, তিনি এও অভিযোগ করে জানান, মেয়ে জিয়া যে আত্মহত্যা করেছেন তা প্রমাণ করার জন্য পুলিশ ও সিবি আই কোনও আইনি প্রমাণ সংগ্রহ করেনি।

জানা গিয়েছে, সূরজ আদালতে ৩১৩ পাতার একটি চার্জশিট দাখিল করেছিলেন কিন্তু সেটি মিথ্যা বলে দাবি করছেন অভিনেত্রী জিয়া খানের মা রাবিয়া খান। উল্লেখ্য, ঘটনার পর জিয়ার মা পুলিশকে জানিয়েছিলেন, সূরজ ও তাঁর পরিবার জিয়ার সঙ্গে দুর্ব্যবহার করেছে। সূরজই ওকে আত্মহ্ত্যায় প্ররোচনা দিয়েছে। জিয়ার আত্মহত্যার পরেই গ্রেপ্তার হন সূরজ। পরবর্তীকালে জামিনে ছাড়া পান অভিনেতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+